ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

তথ্য সচিব ডিএফপিতে উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালার উদ্বোধন করলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৯৮ বার
হাওর বার্তা ডেস্কঃ তথ্য সচিব কামরুন নাহার আজ রাজধানীর সার্কিট হাউজ রোডে তথ্য ভবনের ১৩ তলায় নবনির্মিত প্রশিক্ষণ কক্ষ ও দু’দিন ব্যাপী উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত ও সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচেষ্টাকে সফল করতে তিনি তথ্য কর্মীদের সচেষ্ট থাকার আহবান জানান। তথ্য সচিব বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়ন কর্মকান্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে জনগণকে সচেতন করতে হবে। এ সচেতনতা তৈরির কাজ করতে হবে তথ্য কর্মীদের। সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনের যে পদক্ষেপ গ্রহণ করেছে তার সুবিধা কাজে লাগিয়ে উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এসময়ে অন্যান্যের মধ্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেন, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামূল কবীর, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনসহ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।  এর আগে তথ্য সচিব তথ্য ভবনে শিশুদের জন্য নবনির্মিত একটি শিশু পরিচর্যা কক্ষ উদ্বোধন করেন। তথ্য ভবনে অবস্থিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে কর্মরত কর্মজীবী মায়েরা তাদের শিশু সন্তানদের এ পরিচর্যা কক্ষে রেখে আরও সুষ্ঠুভাবে তাদের দাপ্তরিক দায়িত্ব পালন করতে পারবেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

তথ্য সচিব ডিএফপিতে উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালার উদ্বোধন করলেন

আপডেট টাইম : ০৮:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০