ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আগামীকাল নতুন রূপে খুলছে বিমানবন্দর রেলস্টেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের কারণে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন। বন্ধের এ সময়ে স্টেশনটিতে প্ল্যাটফর্ম উঁচু করাসহ বেশ কিছু উন্নয়ন কাজও করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার বিমানবন্দর স্টেশন খুলে দেওয়া হলে দীর্ঘদিন পর রাজধানীর গুরুত্বপূর্ণ এ স্টেশন থেকে যাত্রী ওঠানামা করতে পারবেন। একই সঙ্গে জয়দেবপুর ও নরসিংদী স্টেশন খুলে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার থেকে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেন এ স্টেশনে যাত্রাবিরতি করবে।

বন্ধের সময়ে বিমানবন্দর স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হয়েছে, যেন যাত্রীরা সহজে ট্রেন চড়তে পারেন। এছাড়া জনসাধারণ যেন লাইনের ওপর দিয়ে হেঁটে অন্য পাশে যেতে না পারে সেজন্য গ্রিল দেওয়া হয়েছে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। দুই মাস পর গত ৩১ মে থেকে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হলেও ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদী স্টেশন খুলে দেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আগামীকাল নতুন রূপে খুলছে বিমানবন্দর রেলস্টেশন

আপডেট টাইম : ১২:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০