ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

সুস্থ হওয়ার সংখ্যা এক কোটি ৯৮ লাখ ছাড়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ থামছেই না। সারা বিশ্বে এখনো তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য এই ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনায় সংক্রমণের সংখ্যা পৌনে তিন কোটিতে পৌঁছেছে। মৃত্যু হয়েছে নয় লাখ মানুষের। তবে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৯ সেপ্টেম্বর) এখন পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৪৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ১ হাজার ৮৫৮ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৪৮৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির সবকটি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত, লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, রাশিয়া, পেরু, কলম্বিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, স্পেন এবং আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৬৫ লাখ ১৪ হাজার ২৩১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯৪ হাজার ৩২ জন।

ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশি ভারত। সেখানে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৪৩ লাখ ৬৭ হাজার ৪৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৯২৩ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪১ লাখ ৬৫ হাজার ১২৪ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৭ হাজার ৫১৭ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৭৮৯ জন। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৯৯৩ জন।

সংক্রমণে ৫ম অবস্থানে থাকা পেরুতে সংক্রমিত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৬ লাখ ৯৬ হাজার ১৯০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ হাজার ১২৩ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ২৯ হাজার ২৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৫২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ২৭ হাজার ৮০৯ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

সুস্থ হওয়ার সংখ্যা এক কোটি ৯৮ লাখ ছাড়াল

আপডেট টাইম : ১০:১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০