ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ছেলের আশায় একে একে তিন মেয়ের পর একসঙ্গে তিন ছেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথম সন্তান মেয়ে। এরপর এক ছেলের আশায় ঘরে আসে পরপর আরও দুই মেয়ে। আশা ছিল একটি ছেলে হবে। এবার সেই আশা পূর্ণ হয়েছে। তবে একটা নয়, একসঙ্গে তিন–তিনটা ছেলেসন্তান জন্ম দিয়েছেন মা জলি বেগম। এতে খুশিতে আত্মহারা নাটোরের বাগাতিপাড়ার হেলাল উদ্দিন ও জলি বেগম নামের ওই দম্পতি।

তাদের বাসা উপজেলার কোয়ালীপাড়া গ্রামে। হেলাল স্থানীয় একটি কারিগরি কলেজের ল্যাব সহকারী পদে চাকরি করেন। আর জলি বেগম গৃহবধূ। জানা গেছে, হেলাল উদ্দিনের সঙ্গে জলি বেগমের বিয়ে হয় ২০০১ সালে। এই দম্পতির প্রথম ও দ্বিতীয় সন্তান হয় মেয়ে। ছেলের আশায় আবার সন্তান নেন। সেবারও জন্ম নেয় একটি মেয়ে। তবু ছেলে সন্তানের আশা ছাড়েননি। শনিবার সকালে একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন জলি বেগম (৩৮)।

এর আগে, প্রসবব্যথা উঠলে শনিবার সকালে তাকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে স্বাভাবিক প্রক্রিয়ায় তিনটি সন্তানের জন্ম হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য নবজাতকদের নাটোর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। মা ও তিন সন্তানের সবাই সুস্থ বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে।
জলি বেগমের স্বামী হেলাল উদ্দিন বলেন, ছেলেসন্তান না হওয়ায় মনের ভেতরে সামান্য কষ্ট ছিল, এটাই স্বাভাবিক। এবার একসঙ্গে তিনটি ছেলেসন্তান হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ছেলের আশায় একে একে তিন মেয়ের পর একসঙ্গে তিন ছেলে

আপডেট টাইম : ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০