ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ৬৭ লাখ মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৭৮ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ২৩৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ ৮২ হাজার ৫৮২ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৯২৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে রোববার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৩৫ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৬২ লাখ ৪৫ হাজার ১১২ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। রোববার সকাল পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ৪১ লাখ ২৩ হাজার জন। এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ২৬ হাজার ২০৩ জন।

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৯ হাজার ৫৬১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ২৩ হাজার ১৭৯ জন।

মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৭ হাজার ৩২৬ জন। আর আক্রান্ত হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৪০৯ জন।

করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৭ হাজার ১৩১ জন। আর মৃতের সংখ্যা ১৭ হাজার ৭০৭ জন।

করোনায় মৃতের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মারা গেছেন ৪১ হাজার ৬৩৮ জন এবং আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৫০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জন এবং মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৪৪৭ জন। এছাড়া মোট সুস্থ হয়েছে ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ৬৭ লাখ মানুষ

আপডেট টাইম : ০৩:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০