ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

রিফাত হত্যায় আদালতে মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় সাক্ষী থেকে আসামি হওয়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

রোববার সকাল ১০টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এর মধ্য দিয়ে শেষ হবে প্রাপ্তবয়স্ক ১০ আসামির যুক্তিতর্ক উপস্থাপন।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম ছাড়াও ঢাকা থেকে আগত আইনজীবীরা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, আমরা মিন্নির স্বপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করব। আদালত চাইলে আজকে একদিনেও যুক্তিতর্ক শেষ করতে পারেন কিংবা আংশিক শুনে পরবর্তীতেও দিন ধার্য করতে পারেন।

উল্লেখ্য, রিফাত হত্যা মামলায় ২৪ জনকে আসামি করে দুটি ভাগে গত বছরের ১ সেপ্টেম্বর চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু আসামি। মামলায় প্রাপ্তবয়স্কদের মধ্যে মিন্নি ও শিশু আসামিদের মধ্যে ৮ জন জামিনে রয়েছে।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং বন্ড গ্রুপ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

রিফাত হত্যায় আদালতে মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে

আপডেট টাইম : ০৩:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০