ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

মসজিদে বিস্ফোরণের ঘটনার কারণ বের হবে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশেষজ্ঞরা সেখানে গেছেন, ঘটনা কেন ঘটলো সে বিষয়ে তদন্ত হচ্ছে, কারণ বের হবে। যখনই এই ধরণের ঘটনা ঘটেছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন আমাকে ম্যাসেজ দিয়েছেন। প্রতি মুহূর্তে তার সঙ্গে যোগাযোগ হচ্ছে। অনেক জন মারা গেছেন। বাকিদের শরীরের অবস্থা এত খারাপ। তাদের জন্য সব ধরণের চেষ্টা করা হচ্ছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নামাজ পড়া অবস্থায় এই ধরণের ঘটনা খুব দুঃখ জনক। ওই টুকু জায়গায় ৬টা এসি। আবার শোনা যাচ্ছে ওখানে গ্যাসের লাইনের ওপর মসজিদ নির্মাণ। সাধারণত গ্যাসের লাইনের ওপর নির্মাণ কাজ হয় না। জানি না রাজউক পারমিশন দিয়েছে কিনা। এই ধরণের পারমিশন দেয়া উচিত না। এটা আশংকাজনক থাকে। সেটাই তদন্ত হবে।

তিনি বলেন, আজকাল মসজিদে সবাই দান করেন, এয়ারকন্ডিশন দেন। এখানে বিদ্যুত সরবরাহ কতটুকু নিতে পারবে সেটা দেখা হয়েছিল কিনা, সার্কিট ব্রেকার ছিল কিনা দেখতে হবে। এই বিষয়ে কেবিনেট সেক্রেটারিকে বলেছি, সবাইকে নির্দেশ দিয়েছি কারণ খুঁজে বের করার জন্য। সারা দেশের মসজিদে অপরিকল্পিতভাবে মসজিদ গড়ে তোলা, সেখানে এয়ারকন্ডিশন নিচ্ছেন সেখানে আদৌ স্থাপনা করা যায় কিনা, নকশা করা হয়েছে কিনা দেখা একান্ত প্রয়োজন। নাহলে এই ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

মসজিদে বিস্ফোরণের ঘটনার কারণ বের হবে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০