ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

৫ সেকেন্ডে ৮টি গুলি করতে পারতেন মেজর সিনহা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ তিন মাসের মধ্যে সাবেক মেজর সিনহা হত্যার বিচার দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু আইনের নয়, সংবিধানেরও লঙ্ঘন।

তাদের দাবি, সিনহা অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি মতো, তিনি যদি সত্যিই বন্দুক বের করতেন তাহলে ভিন্ন কিছু হতে পারতো।

মেজর (অব.) সিনহা সামরিক পোশাক পরিধান করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে রাওয়ার চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নুরুল আফসার বলেন, সিনহা পরিধান করেছিলেন হান্টিং ড্রেস, সেই সাথে হান্টিং বুট। আপনারা হান্টিং ড্রেস দেখে বা হান্টিং বুট দেখে কাউকে আর্মি বলে মনে করতে পারেন না।

সিনহা রাতের বেলা পুলিশকে না জানিয়ে সেখানে যেতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তারা বলেন, রাতে ঢাকাতে চলাফেরা করতে কি পুলিশের অনুমতি নেয়া লাগবে? আর যদি সে রাতের বেলা শ্যুটিংয়ে যায় তাহলে কি তাকে মেরে ফেলতে হবে? এটা কোনোভাবেই কাম্য নয়।

গুলি করার জন্য সাবেক মেজর সিনহা পিস্তল বের করেছিলেন পুলিশের এমন বক্তব্যের জবাবে রাওয়ার নেতারা বলেন, আপনারা সবাই জানেন একজন সৈনিককে এসএসএফ-এ তখনি নেয়া হয় যখন সে পাঁচ সেকেন্ডে ৮টি গুলি করতে পারে। সিনহা এসএসএফ-এ ছিলেন। তিনি একজন কমান্ডারও ছিলেন। তিনি যদি পিস্তল বের করতেন তাহলে তো ভিন্ন কিছু হওয়ার কথা। তিনি যদি পিস্তল বের করতো আর আড়াল থেকে এসআই লিয়াকত গুলি চালাতো তাহলে পরপর ৩টা গুলি তার বুকে-গলায় লাগতো না। এত বড় পিস্তলবাজ লিয়াকত হয়নি।

সাবেক এই সেনা কর্মকর্তাদের কথা, সিনহা যদি গুলিই বের করতেন তাহলে সেটা সামাল দেয়ার ক্ষিপ্রতা এসআই লিয়াকতের থাকার কথা নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

৫ সেকেন্ডে ৮টি গুলি করতে পারতেন মেজর সিনহা

আপডেট টাইম : ০৮:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০