ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ইউএনও ওয়াহিদাকে বিদেশ নেয়ার প্রয়োজন নেই: স্বাস্থ্য ডিজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে এই মুহূর্তে বিদেশ পাঠানোর কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদার সঙ্গে সাক্ষাৎ এবং তার চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের এসব বলেন তিনি।

তিনি বলেন, ‘ওয়াহিদা খানমের মাথায় লোহার আঘাতের কারণে অপারেশন-পরবর্তী ইনফেকশনের ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকি বিবেচনায় সতর্ক রয়েছে চিকিৎসকরা। তার স্বাস্থ্যগত উন্নতি ঘটছে তবে সতর্কতার সঙ্গে তাকে অবজারভেশনে রাখা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন ও গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, সফলভাবে ওয়াহিদা খানমের অপারেশন সম্পন্ন হয়েছে তবে রয়েছে সংক্রমণের ঝুঁকি সেজন্য নিয়োজিত বোর্ডের চিকিৎসকরা তাকে অবজারভেশনে রেখেছেন। আগামীকাল রাতে তার অপারেশনের ৭২ ঘণ্টা অতিবাহিত হবে। পরশুদিন সকালে তার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে তাকে আইসিইউতে রেখে অবজারভেশনে থাকবেন নাকি বেডে স্থানান্তর করা হবে। এটা বলতে পারি যে তার অবস্থার উন্নতি হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘তার মাথার বাঁ দিকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডানপাশের কিছু অংশ প্যারালাইজড অবস্থায় আছে। তবে তিনি তার স্বামীর সঙ্গে কথা বলেছেন। পরিচিতদের তিনি চিনতে পারছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ইউএনও ওয়াহিদাকে বিদেশ নেয়ার প্রয়োজন নেই: স্বাস্থ্য ডিজি

আপডেট টাইম : ০৩:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০