ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ইউএনও ওয়াহিদা ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে, শঙ্কা কাটেনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা তার সেরে ওঠার ব্যাপারে আশাবাদী। তবে তিনি এখনো শঙ্কামুক্ত হননি বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসকরা।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরোসার্জন মোহাম্মদ জাহিদ হোসেন গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে অস্ত্রোপচার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান।

জানা গেছে, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ছয় সদস্যের চিকিৎসক দল ইউএনও ওয়াহিদার মাথার জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন।

নিউরো সার্জন মোহাম্মদ জাহিদ হোসেন এ ব্যাপারে বলেন, তার মাথায় ভাঙা হাড়ের সাত-আটটা টুকরা ছিল। সেগুলো আমরা জোড়া দিয়েছি। জোড়া দিয়ে হাড়গুলোকে জায়গা মতো বসিয়ে দেওয়া হয়েছে। বাকি যে আরো ছোট ছোট কাটা ছিলো, সেগুলোও জোড়া দিয়েছি।

তিনি আরো বলেন, আমরা আশাবাদী। তবে এটা মাথায় ইনজুরির ব্যাপার। তার মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে এবং ব্রেনে আঘাত লেগেছে। ব্রেনের ওপর একটা চাপ ছিল, সেটা আমরা রিলিফ করেছি। তবে এখনই ক্লিয়ারলি আমরা বলতে পারবো না যে- রোগী ভালো হয়ে যাবেন।

তিনি আরো বলেন, সময় লাঘবে। অন্তত ৭২ ঘণ্টা আমরা তার পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। আমরা আশাবাদী রোগী ভালো হয়ে যাবেন, বাকিটা আল্লাহ ভরসা।

তিনি আরো বলেন, ইউএনও ওয়াহিদা খানমের ডান পাশটা যে অবশ ছিল, প্যারালাইজড। আশা করি, সেটাও সচল হয়ে যাবে। তবে কিছুদিন সময় লাগবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ইউএনও ওয়াহিদা ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে, শঙ্কা কাটেনি

আপডেট টাইম : ১০:০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০