ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

বিশ্বে করোনায় ৭ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কমপক্ষে ৭ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মেক্সিকোতেই মারা গেছে ১ হাজার ৩শ’র বেশি স্বাস্থ্যকর্মী। অন্য দেশের তুলনায় এই সংখ্যা অনেক বেশি।

সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, অন্যান্য দেশের তুলনায় মেক্সিকোতে বেশি স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।

অ্যামনেস্টির অর্থনীতি এবং সামাজিক বিচার বিভাগের প্রধান স্টিভ ককবার্ন বলেন, নিজেদের কর্মক্ষেত্রে নিরাপদ থাকার অধিকার রয়েছে প্রত্যেক স্বাস্থ্যকর্মীর।

তিনি আরও বলেন, এতো স্বাস্থ্যকর্মীর মৃত্যু মেনে নেওয়ার মতো ঘটনা নয়। তারা করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এর চরম মূল্য দিচ্ছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

তবে এতগুলো মাস পেরিয়ে গেলেও এখনও বিভিন্ন দেশে চরম শঙ্কটে দিন কাটাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিশ্বের করে মেক্সিকো, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

দক্ষিণ আফ্রিকা এবং ভারতে দিন দিন সংক্রমণ বাড়ছে। ফলে বিভিন্ন রাজ্যে এখনই জরুরি পদক্ষপ নেওয়া উচিত। নাহলে সংক্রমণের গতি কোনোভাবেই ঠেকানো সম্ভব হবে না।

এখন পর্যন্ত বিশ্বের অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। সংক্রমণে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ হাজার ৭৭ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। অপরদিকে যুক্তরাজ্যে ৬৪৯ জন, ব্রাজিলে ৬৩৪ জন, রাশিয়ায় ৬৩১ জন এবং ভারতে মারা গেছে ৫৭৩ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

বিশ্বে করোনায় ৭ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু

আপডেট টাইম : ০৯:৫২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০