ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

আবারও লেগে গেল যুদ্ধ, লাদাখ সীমান্তে ভারত-চীনের দফায় দফায় সংঘর্ষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আবারও ভারত-চীনের চলমান বিবাদে কেরোসিন ঢেলে দিয়েছে একটি সংঘর্ষ। সোম ও মঙ্গলবার পূর্ব লাদাখ সীমান্তে আবারও দফায় দফায় দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

সোমবার তাদের উত্তপ্ত যুদ্ধে মধ্যে ভেস্তে গেল চুশূল – মলদো সীমান্তে দুদেশের ঊর্ধ্বতন সেনা অফিসারদের পতাকা বৈঠক।

এই সংঘর্ষের প্রভাবে মায়ানমার সফর বাতিল করলেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান এম এম নাভারণ। নয়াদিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে নিয়ে গঠিত চায়না স্টাডি গ্রুপে দু’ঘন্টা ধরে বৈঠকে ব্লু প্রিন্ট তৈরি করলেন।

এই নীল নকশা অনুযায়ী ভারত মঙ্গলবারই পূর্ব লাদাখের একহাজার পাঁচশো সাতানব্বই কিলোমিটার এর সীমান্তে ত্রিশ হাজার সেনা সমাবেশ করেছে। বসানো হয়েছে হাউৎজার কামান, ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র।

প্যাংগং সো, রেজাঙ লা, রেকোণ লা ও স্প্যাঙ্গুর গ্যাপে চীনের পিপলস লিবারেশন আর্মি সোম ও মঙ্গলবার বারবার ভারত ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করেছে।মঙ্গলবার চুশূলে সীমান্তের কাছে চীন প্রচুর সংখ্যায় সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ির সমাবেশ করেছে। কিন্তু এই গাড়িগুলো অনুপ্রবেশের চেষ্টা করেনি।

বিশেষজ্ঞদের মতে, লাদাখে এখন ভারত – চীন সম্পর্ক ছুরির ফলার ওপর দাঁড়িয়ে। অগ্নিগর্ভ পরিস্থিতি যে কোন মুহূর্তে অগ্ন্যুৎপাত শুরু করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

আবারও লেগে গেল যুদ্ধ, লাদাখ সীমান্তে ভারত-চীনের দফায় দফায় সংঘর্ষ

আপডেট টাইম : ০৯:৩৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০