ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

উহানে খুলে দেয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে খুলে দেয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার প্রায় ১৪ লাখ শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাগত জানানো হয়। দীর্ঘদিন পর স্কুলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রাত্যহিক কার্যতালিকার অংশ হিসেবে শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে চীনের পতাকা উড়িয়েছে। যদিও চীনে এখনো গণসমাগম এড়িয়ে চলার সতর্কবার্তা জারি রয়েছে।

উহান শহরের কর্মকর্তারা গত সপ্তাহে বলেছিলেন, নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে যাতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখা যায়, তার প্রস্তুতি নিয়ে রেখেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। স্কুলে আসা-যাওয়ার সময় শিক্ষার্থীদের মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে। এর পাশাপাশি সম্ভব হলে বাস-ট্রেনের মতো গণপরিহন পারতপক্ষে এড়িয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে যাতে প্রস্তুতি নিতে সুবিধা হয়, সে জন্য স্কুলগুলোকে প্রয়োজনীয় মহড়া চালানো এবং প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে।

সরকারি হিসেবে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার হাজার ছয়শর বেশি মানুষ মারা গেছে, যার ৮০ শতাংশ মৃত্যুই হয়েছে উহানে। গত জানুয়ারির শেষ দিক থেকে উহানে কড়া লকডাউন শুরু হয়। দুই মাসের বেশি সময় ওই লকডাউন বহাল ছিল। এরপর গত মে মাসে উহানের সব নাগরিকের করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়।

চীন বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। গত জানুয়ারির শেষ দিকে চীন সব স্কুল বন্ধ করে দেয়। এরপর ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হয়েছে।

গত মে মাসে স্কুল খুলে দিয়েছিল সাংহাই। এছাড়া রাজধানী বেইজিং চলতি মাসে কিন্ডারগার্টেনসহ সব স্কুল খুলে দেবে বলে জানা গেছে। যদিও সম্প্রতি বেইজিংয়ে নতুন করে স্থানীয়ভাবে করোনার প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। বেইজিংয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

চীনে সাম্প্রতিককালে নতুন করে স্থানীয়ভাবে করোনার সংক্রমণের তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

গত বছরের ডিসেম্বরে উহানেই প্রথমবারের করোনার সংক্রমণ দেখা দেয়। এরপর ধীরে ধীরে এ ভাইরাস বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

উহানে খুলে দেয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান

আপডেট টাইম : ১০:৫৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০