ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা থাকলেও ঠিক এক বছর আগেই পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। অসুস্থতার কারণেই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় মি. আবে এক বছর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানো এবং বেশকিছু রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ করতে না পরার জন্য ক্ষমা প্রার্থনা করেন।

৬৫ বছর বয়সী শিনজো আবে জানান তার আলসারেটিভ কোলাইটিস রয়েছে এবং নতুন ওষুধ ব্যবহার করে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে। তিনি বহু বছর থেকে আলসারেটিভ কোলাইটিস রোগে ভুগছেন, তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

করোনাভাইরাস পরিস্থিতি সামাল দেয়ার বিষয়ে শিনজো আবের বর্তমান সরকার সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। জাপানের অনেকেই মনে করেন করোনাভাইরাস পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে এই সরকারের নেয়া পদক্ষেপগুলোর মধ্যে সমন্বয় ছিল না।

এই মুহুর্তে প্রধানমন্ত্রীর পদের জন্য মি. আবে’র কোনো উত্তরাধিকারী নেই। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, মি. আবে বলেছেন তিনি তার সম্ভাব্য উত্তরাধিকারী সম্পর্কে কোনো মন্তব্য করবেন না।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে এর আগে জানিয়েছিল যে মি. আবে তার সরকারের জন্য সমস্যার কারণ হতে চান না।

২০১২ সালে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া ৬৫ বছর বয়সী শিনজো আবে সবচেয়ে দীর্ঘসময় ধরে দায়িত্ব পালন করা জাপানি প্রধানমন্ত্রী।

এর আগে ২০০৭ সালেও প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি আলসারেটিভ কোলাইটিসে ভুগতে থাকায় হঠাৎ পদত্যাগ করেছিলেন। কৈশোর থেকেই এই রোগে ভুগছেন মি আবে।

তার আগ্রাসী মুদ্রানীতির – যা ‘আবেনমিকস’ হিসেবে পরিচিত – মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা করার পাশাপাশি কট্টর রক্ষণশীল এবং জাতীয়তাবাদী মতবাদের অনুসারী হিসেবেও শিনজো আবের খ্যাতি রয়েছে। তিনি জাপানের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করেছেন, প্রতিরক্ষা খাতে ব্যয়ও বাড়িয়েছেন।

বিবিসি বাংলা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আপডেট টাইম : ০৫:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০