ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরও ১৯ জোড়া ট্রেন চালু হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরও ১৯ জোড়া ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। দেশের বিভিন্ন রুটের আন্তঃনগর, কমিউটার ও লোকাল ট্রেন এ তালিকায় রয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

করোনাভাইরাস মহামারী পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় ৮ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়। গত ১৬ আগস্ট নতুন করে আরও ১২ জোড়া আন্তঃনগর ও এক জোড়া কমিউটার ট্রেনসহ মোট ১৩ জোড়া ট্রেন নতুন করে চলাচল শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু হবে। এরপরই আগামী ৫ সেপ্টেম্বর থেকে আন্তঃনগর, কমিউটার ও লোকালসহ আরও ১৯ জোড়া ট্রেন চলাচল শুরু হবে।

এসব ট্রেনের মধ্যে রয়েছে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর গোধুলী/প্রভাতী, ঢাকা-সিলেট-ঢাকা জয়ন্তীকা এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা উপবন এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা চট্রগ্রাম তুর্ণা এক্সপ্রেস, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা মোহনগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-জামালপুর-ঢাকা জামালপুর এক্সপ্রেস, ঢাকা-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা দ্রুতযান এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী ধুমকেতু এক্সপ্রেস, ঢাকা-রংপুর-ঢাকা রংপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ বাজার সিরাজগঞ্জ এক্সপ্রেস, খুলনা-চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা এক্সপ্রেস, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর লোকাল, রহনপুর-খুলনা মহানন্দা এক্সপ্রেস, সান্তাহার-লালমনিহাট-সান্তাহার পদ্মরাগ কমিউটার, খুলনা-গোয়ালন্দঘাট-খুলনা নকশিকাঁথা এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম সাগরিকা কমিউটার, রাজশাহী-পার্বতীপুর-রাজশাহী উত্তরা এক্সপ্রেস, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা মহুয়া এক্সপ্রেস এবং খুলনা-বেনাপোল-খুলনা বেতনা এক্সপ্রেস চলাচল করবে।

এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৭ আগস্ট থেকে চলাচল শুরু হতে যাওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা/উদয়ন, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকার এগার সিন্দুর প্রভাতী, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটের যমুনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকার এগার সিন্দুর গোধুলী, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম সোনার বাংলা এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম চট্টলা এক্সপ্রেস, সান্তাহার-বুড়িমাড়ি-সান্তাহার করতোয়া এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস, খুলনা-রাজশাহী-খুলনা সাগরদাঁড়ি এক্সপ্রেস, সান্তাহার-দিনাজপুর-সান্তাহার দোলনচাঁপা এক্সপ্রেস, ঢালারচর-রাজশাহী-ঢালারচর ঢালারচর এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম ঢাকা/চট্টগ্রাম মেইল, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা দেওয়ানগঞ্জ কমিউটার, ঢাকা-ঝারিয়া ঝাঞ্জাইল-ঢাকা বলাকা কমিউটার, সান্তাহার-লালমনিহাট-সান্তাহার বগুড়া কমিউটার, খুলনা-পার্বতীপুর-খুলনা রকেট এক্সপ্রেস এবং পার্বতীপুর-চিলাহাটি-পার্বতীপুর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরও ১৯ জোড়া ট্রেন চালু হচ্ছে

আপডেট টাইম : ০৭:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০