ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বেকার শ্রমিকরা প্রতি মাসে পাচ্ছেন তিন হাজার টাকা করে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন রফতানিমুখী উৎপাদনশীল শিল্প পোশাক খাত এবং চামড়া ও চামড়াজাত পণ্য খাতের কাজ হারানো বেকার শ্রমিকরা। তিন মাস পর্যন্ত তারা এ অর্থ পাবেন বলে জানা গেছে।

শ্রমিকদের এ টাকা দেয়ার জন্য সরকারের আরেকটি প্রণোদনা প্যাকেজ আসছে। আগামী সেপ্টেম্বর মাসে এ প্যাকেজ  ঘোষণা হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, করোনার কারণে হঠাৎ কর্মহীন হয়ে পড়া শ্রমিকের পাশে দাঁড়িয়েছে ইইউ ও জার্মানি। তারা মোট ১১ কোটি ৩০ লাখ ইউরো দিচ্ছে। এর মধ্যে ইইউ দিচ্ছে ৯ কোটি ৩০ লাখ, বাকি দুই কোটি ইউরো দিচ্ছে জার্মানি।

তাদের দেয়া এ অর্থে প্রণোদনা বাস্তবায়ন করা হবে। ব্যাংক হিসাব বা মোবাইল আর্থিক পরিষেবার (এমএফএস) মাধ্যমে শ্রমিকদের এ অর্থ দেয়া হবে।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক যৌথ জরিপ অনুযায়ী, মহামারি করোনাভাইরাসের কারণে ১৭ শতাংশ মানুষ বেকার হয়েছেন এবং ৭ শতাংশ মানুষ পেশা পরিবর্তন করেছেন।

জরিপ অনুযায়ী, ফেব্রুয়ারি-মার্চ মাসেও যাদের কাজ ছিল তারা এপ্রিল-মে-জুন মাসে গিয়ে বেকার হয়ে পড়েন। সবচেয়ে বেশি বেকার হয়েছেন নারী, অদক্ষ শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বেকার শ্রমিকরা প্রতি মাসে পাচ্ছেন তিন হাজার টাকা করে

আপডেট টাইম : ০৩:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০