ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্রাজিলে বেড়েছে মৃত্যু, একদিনে আক্রান্তের তিনগুণ সুস্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে স্থায়ী রূপ নিতে চলেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। কার্যকরি ভ্যাকসিনের অপেক্ষায় থাকা দেশটিতে ইতিমধ্যে সোয়া ৩৬ লাখের বেশি মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। প্রাণহানি কিছুটা বাড়লেও গত একদিনে সুস্থতা লাভ করেছেন আক্রান্তের তিনগুণ রোগী। ফলে, সংক্রমিতদের মধ্যে বেঁচে ফেরার সংখ্যা পৌনে ২৮ লাখে পৌঁছেছে।    

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকালে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৪৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ২৭ হাজার ২১৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৬৭৯ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৫ হাজার ৪৫১ জনে ঠেকেছে।

গত ২৬ ফেব্রুয়ারি দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে সংকটাবস্থার মধ্য দিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।

এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ব্রাজিল ভাইরাসটির এখন প্রধানকেন্দ্রে পরিণত হয়েছে। একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোতে দ্রুত বিস্তার লাভ করায় পেরু, চিলি ও কলম্বিয়ার মতো দেশগুলোর প্রত্যেকটিতে আক্রান্ত ২ লাখ ছাড়িয়ে গেছে।

এর মধ্যে পেরুতে আক্রান্ত ৬ লাখ ছাড়িয়ে গেছে। যেখানে মৃতের সংখ্যা ২৭ হাজার ৮১৩ জনে ঠেকেছে।

কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৫ লাখ ৫১ হাজার রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬১২ জনের।

চিলিতে সংক্রমণ ৪ লাখ ছুঁই ছুঁই। এর মধ্যে ১০ হাজার ৯১৬ জনের প্রাণ কেড়েছে করোনা।

আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা সাড়ে ৩ লাখের বেশি। মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৬৬ জনের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্রাজিলে বেড়েছে মৃত্যু, একদিনে আক্রান্তের তিনগুণ সুস্থ

আপডেট টাইম : ১০:০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০