ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কোমায় কিম, দায়িত্ব নিচ্ছেন তার বোন: দ. কোরীয় কূটনীতিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার সাবেক এক কূটনীতিক সম্প্রতি এ দাবি করেছেন। চ্যাং সং-মিন নামের ওই কূটনীতিকের দাবি, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উং এখন কোমায় রয়েছেন। আর এমন অবস্থায় ক্ষমতায় বসতে যাচ্ছেন তার বোন। এ খবর দিয়েছে ফক্স নিউজ।
খবরে বলা হয়, চ্যাং সং-মিন দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি কিম দায়ি জুংয়ের সহযোগী ছিলেন। তিনিই সম্প্রতি দাবি করেন, কিম জং উন কোমায় থাকলেও এখনো মারা যাননি। তবে এরইমধ্যে রাষ্ট্র পরিচালনায় তার বোন কিম ইয়ো জংকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগেও খবর রটেছিল, ক্ষমতা ভাগ করে দিচ্ছেন কিম জং উন।

আর তা পাচ্ছেন কিমের বোনসহ তার বিশ্বস্থ কর্মকর্তারা। কিম পরবর্তী সময়ে তার বোনকে রাষ্ট্রের দায়িত্ব বুঝে নেয়ার জন্যও তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা।
এর আগেও বেশ কয়েকবার কিম জং উনের মৃত্যুর ও ভয়াবহ অসুস্থতার কথা পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। তবে প্রতিবারই তাকে কিছুদিন পরই সুস্থ্য অবস্থায় রাষ্ট্র পরিচালনা করতে দেখা যায়। প্রায়ই গণমাধ্যম ও মানুষের থেকে দূরে থাকার অতীত রয়েছে কিমের। প্রতিবারই তার শারীরিক অবস্থা নিয়ে গল্প রটে বিভিন্ন গণমাধ্যমে। তাই দক্ষিণ কোরিয়ার কূটনীতিকের এই দাবি সত্যি কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত এপ্রিলেও তিন সপ্তাহ কিমকে জনসম্মুখে দেখা যায়নি। তখন প্রচারিত হয়েছিল যে, তার হার্ট সার্জারি হয়েছে। তবে তার কদিন বাদেই তাকে সুস্থ্য অবস্থায় প্রকাশ্যে বক্তব্য প্রদান করতে দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কোমায় কিম, দায়িত্ব নিচ্ছেন তার বোন: দ. কোরীয় কূটনীতিক

আপডেট টাইম : ০৩:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০