ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

উপ নির্বাচন: দুই সংসদীয় আসনের তফসিল নিয়ে রোববার বসছে ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনের উপ-নির্বাচন এবং বিভিন্ন স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে রোববার বৈঠকে বসছে নির্বাচন কমিশন ।

বৈঠকে ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনের উপ-নির্বাচন নিয়ে সিদ্ধান্তের পরই তফসিল ঘোষণা করা হতে পারে।

রোববার বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশনের ৬৮তম বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দুটি মূল এজেন্ডা রাখা হয়েছে পাবনা-৪ ও ঢাকা-১৮ আসনের নির্বাচন অনুষ্ঠান ও অন্যান্য শূন্য আসনের নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্থগিত, মেয়াদোত্তীর্ণ ও শূন্য পদের নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এবং বিবিধ।

গত ২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন এবং সাহারা খাতুনের মৃত্যুতে ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়।

২৮ সেপ্টেম্বরের মধ্যে পাবনা-৪ উপনির্বাচন এবং ৬ অক্টোবরের মধ্যে ঢাকা-১৮ আসনের উপনির্বাচন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে দুই উপনির্বাচন একসঙ্গে করা হতে পারে বলে ইসি কর্মকর্তারা আভাস দিয়েছেন।

ইতোমধ্যে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেছেন, এ মাসের ২৩-২৪ তারিখে ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

সংসদ সদস্যের মৃত্যুতে করোনাভাইরাস মহামারীর মধ্যে পাবনা-৪, ঢাকা-৫, সিরাজগঞ্জ-১, ঢাকা-১৮ ও নওগাঁ-৬ শূন্য আসনের উপনির্বাচন করতে হচ্ছে।

পাঁচ উপনির্বাচনের মধ্যে দুটি সেপ্টেম্বরে করার পরিকল্পনা নিয়েছে কমিশন।

সংসদের কোনো সদস্য পদ শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে কোনো দৈব-দুর্বিপাকের কারণে এ নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট করার নিয়ম রয়েছে।

করোনাভাইরাস মহামারীতে বিশেষ পরিস্থিতির কারণে ইতোমধ্যে পাবনা-৪, ঢাকা-৫, সিরাজগঞ্জ-১ উপ-নির্বাচন ‘পরবর্তী ৯০ দিনের মধ্যে’ করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

উপ নির্বাচন: দুই সংসদীয় আসনের তফসিল নিয়ে রোববার বসছে ইসি

আপডেট টাইম : ১১:২৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০