ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ছাড়ালো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারিতে সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন ২ কোটির বেশি মানুষ। আর ভাইরাসটির মরণ থাবায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৮ লাখের বেশি মানুষ। শনিবার রাত পর্যন্ত এ তথ্য জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ড।

বিশ্ববিদ্যালয়টির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, চীনের উহানে ৮ মাস আগে আবির্ভূত হওয়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭২০ জনে। একই সঙ্গে বিশ্বব্যাপী মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৩০ লাখ ১৫ হাজার ৬৫৮ জন।

তবে এখনও করোনায় মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১ লাখ ৭৫ হাজার ৬৭৪ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ লাখ ১৩ হাজার ৩৫৮ জনের। আর তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৬১০ জনের।

এদিকে মেক্সিকোর পরেই মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত ৫৫ হাজার ৭৯৪ জনের মৃত্যু হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম নতুন এই করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, দেশটিতে চার হাজার ৭১০ জন এই ভাইরাসে মারা গেছেন এবং সংক্রমিত হয়েছেন ৮৯ হাজার ৬৪২ জন। তবে মোট সুস্থের সংখ্যা দেখানো হয়েছে ৮৩ হাজার ৮৬৯ জনে। এ হিসেবে চীনে বর্তমানে মাত্র এক হাজার ৬৩ জন মানুষ করোনায় সংক্রমিত অবস্থায় আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ছাড়ালো

আপডেট টাইম : ০৯:৫৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০