ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১৩ বছরের কিশোরী কুকুরের তাড়া খেয়ে ৬ বছর পর বাড়ি ফিরল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সাত বছরের ছোট মেয়েটি তার এক আত্মীয় বাড়ি থাকতে গিয়েছিল। রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে কাউকে কিছু না বলেই দরজা খুলে বেরিয়ে এসেছিল সে। সেই রাতেই বদলে গেল তার চেনাজানা জীবনের ছবিটা। ছোট মেয়েটিকে একলা দেখে তেড়ে এসেছিল কয়েকটা রাস্তার কুকুর। কুকুরের কামড় থেকে বাঁচতে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালায় সে। একটু পরে কুকুরের দল পিছু ছাড়ালেও রাতের অন্ধকারে সে আর পথ খুঁজে পায়নি।

ঘটনাটি ভারতের গুজরাতের ভদোদরার আলতাদারা এলাকার। ঘটনার দিন কুকুরের তাড়া খেয়ে অনেক দূরে গিয়ে কোন রাস্তা দিয়ে গেলে তার সেই আত্মীয়ের বাড়ি ফিরে যাওয়া যাবে, তা বুঝে উঠেতে পারেনি ছোট মেয়েটি। ২০১৪ সালের সেই ঘটনার পর কেটে গেছে ছয় বছর। সাত বছরের সেই মেয়েটির বয়স এখন ১৩। এতদিনে ভাগ্য আবার সুপ্রসন্ন হয়েছে তার প্রতি। দাহোদের ধানপুরের বাসিন্দা সেই মেয়েটি অবশেষে খুঁজে পেয়েছে তার বাবা-মাকে।

শেষ তিন বছর এই সারলার কাছেই ছিল এই মেয়েটি। হারিয়ে যাওয়ার পর প্রথম তিন বছর সে কোথায় ছিল, কী ভাবে ছিল, তার কোনও স্মৃতি মেয়েটির মনে অবশিষ্ট নেই। সারলা তাকে বারবার বাবা-মার কথা জিজ্ঞেস করলেও কিছুই বলতে পারেনি সে। হঠাৎ একদিন গল্প করতে করতে সে সারলাকে এমন কিছু কথা বলে যাতে সে কোন এলাকায় থাকত, তা কিছুটা আন্দাজ করতে পারেন সারলা। তারপর সেখানে গিয়ে কারোর বাড়ির মেয়ে হারিয়ে গিয়েছে কিনা, সেই বিষয়ে খোঁজ করেন তিনি। এই ভাবেই মেয়েটির বাবা-মায়ের দেখা পান তিনি।

এদিকে, মেয়েটির সঙ্গে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি বলেই মনে করছে পুলিশ। এতদিন পরে মেয়েকে ফিরে পেয়ে আত্মহারা তাঁর বাবা মা। ছয় বছর আগে হঠাত্‍ একদিন রাতে হারিয়ে যাওয়া মেয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তাঁরা। এই ভাবে আশাতীত ভাবে মেয়েকে ফিরে পেয়ে সারলাকে কী ভাবে ধন্যবাদ জানাবেন, তা বুঝেই উঠে পারছেন না তাঁরা। সারলার জন্যই শেষ পর্যন্ত মেয়েকে ফিরে পেলেন তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৩ বছরের কিশোরী কুকুরের তাড়া খেয়ে ৬ বছর পর বাড়ি ফিরল

আপডেট টাইম : ১০:১৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০