ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন সৌদি বাদশাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। এর আগে গত মাসে হাসপাতালে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠতে ও বিশ্রাম নিতে অর্থনৈতিক জোন নিওমে যান।

বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বাদশাহ ফয়সাল হাসপাতালে ৮৪ বছর বয়সী এই শাসকের পিত্তথলিতে অস্ত্রোপচার হয়েছিল। গত ৩০ জুলাই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা এক ভিডিওতে দেখা গেছে, লোহিত সাগরের তীরে পরিকল্পিতভাবে গড়ে তোলা মেগাসিটি নিওমে চলে এসেছেন তিনি।

এই বয়স্ক শাসকের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা নিরসন করতে চাচ্ছে সৌদি আরব। ২০১৫ সাল থেকে আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি শাসনের দায়িত্ব পালন করছেন বাদশাহ সালমান।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, নিওমে বিশ্রাম নিতে এসেছেন দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক। বিশ্রাম নেয়া ও সুস্থতার জন্য তিনি সেখানে কিছু দিন অবস্থান করবেন।

সৌদি আরবে বাদশাহর স্বাস্থ্য নিয়ে কথা বলার প্রবণতা একেবারে বিরলই বটে। গ্রীষ্মে মরক্কোসহ বিভিন্ন ইউরোপীয় দেশে অবকাশ পালন করাই সৌদি রাজপরিবারের ঐতিহ্য।

পশ্চিম উপকূলে একেবারে প্রস্তুতি ছাড়াই ৫০ হাজার কোটি ডলার ব্যয়ে নির্মাণ করা হয়েছে নিওম শহরটি। চলতি বছরের শুরুতে উপজাতিদের ওপর নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলির পর সেখানে এক বিরল বিদ্রোহ দেখা দিয়েছে। এই প্রকল্পের জন্য উপজাতিরা তাদের জমি দিতে অস্বীকার করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন সৌদি বাদশাহ

আপডেট টাইম : ০৭:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০