ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বছরের শেষদিকে বাজারে আসবে চীনা ভ্যাকসিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাস প্রতিরোধে চীন সম্ভাব্য যে ভ্যাকসিনটি তৈরি করেছে তা এ বছরের শেষ নাগাদ খুচরা বিক্রির জন্য বাজারে আসবে। এই ভ্যাকসিনটি তৈরি করছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিকাল কোম্পানি সিনোফার্ম। কোম্পানি প্রধানের বরাতে এ সংবাদ জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

এপির প্রতিবেদন অনুযায়ী, বছরের শেষদিকে বাণিজ্যিক বিক্রির উদ্দেশে ভ্যাকসিনটি বাজারে ছাড়া হবে জানিয়ে সিনোফার্মার চেয়ারম্যান লিউ জিংজেন দেশটির একটি দৈনিককে বলেছেন, এর দাম হবে এক হাজার ইয়েন বা ১৪০ মার্কিন ডলালের কম। ২৮ দিনের ব্যবধানে দুটি ধাপে ভ্যাকসিনটি দেওয়া হবে।

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র হিসেবে পরিচিতি ওই দৈনিককে সিনোফার্মার চেয়ারম্যান লিউ জিংজেন আরও বলেন, সাধারণত বড় বড় শহরগুলোর শিক্ষার্থী ও শ্রমিকদের ভ্যাকসিনটি দেওয়ার প্রয়োজন হবে; তবে খুব কম জনবসতিপূর্ণ গ্রামাঞ্চলে বসবাসকারীদের জন্য আপাতত তার প্রয়োজন পড়বে না।

গুয়ামিং ডেইলি নামের ওই দৈনিকে মঙ্গলবার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের দেশের ১৪০ কোটি মানুষকেই এ ভ্যাকসিন নিতে হবে না।’ করোনা প্রতিরোধে দুটি ভ্যাকসিন পরীক্ষা করছে সিনোফার্মা। বছরে ২২ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে বলে দাবি করেছেন লিউ জিংজেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বছরের শেষদিকে বাজারে আসবে চীনা ভ্যাকসিন

আপডেট টাইম : ১০:০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০