ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ধামরাইয়ে ২ হাসপাতাল বন্ধের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে অনিয়মের দায়ে ২টি বেসরকারি হাসপাতালকে মৌখিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মাইনুল আহসান।

মঙ্গলবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা।

বন্ধ ঘোষণা দেওয়া হাসপাতাল হলো- ধামরাইয়ের শ্রীরামপুরের ‘মমতাজ বদরউদ্দিন জেনারেল হাসপাতাল’ ও কালামপুরের ‘ধামরাই হারুন জেনারেল হাসপাতাল।’ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের বিভিন্ন এলাকার ১০টি বেসরকারি হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মাইনুল আহসান।

ধামরাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফাত আরা জানান, উপজেলার বেসরকারি হাসপাতাল নবায়নের জন্য আবেদন করা ১০টি হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে দুইটি হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও চিকিৎসক না থাকায় তাৎক্ষনিকভাবে হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। এছাড়া নতুন রোগী ভর্তি না করার নির্দেশনাও দেন তিনি।

একই সাথে হাসপাতালের কাগজপত্রসহ উল্লেখ করা চিকিৎসকের মেডিকেল সনদ ও বিএমডিসির রেজিস্ট্রেশনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগের নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, অধিদফতরের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী ২৩ আগস্টের মধ্যে বেসরকারি হাসপাতালের লাইসেন্স নবায়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্যকারীদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ধামরাইয়ে ২ হাসপাতাল বন্ধের নির্দেশ

আপডেট টাইম : ১০:২২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০