ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনা তাড়াতে কাদা মেখে পাতা চিবিয়ে শঙ্খ বাজানোর উপদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা তাড়াতে কাদা মেখে পাতা চিবিয়ে শঙ্খ বাজানোর উপদেশ দিলেন ভারতের রাজস্থানের বিজেপি সাংসদ সুখবীর সিং জৌনপুরিয়া।

সম্প্রতি তার ফেসবুক পোস্টের বরাতে হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

এক ফেসবুক পোস্টে তিনি পরামর্শ দেন, করোনাভাইরাস রুখতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য গাছের পাতা চিবিয়ে খেলে, কাদায় গড়াগড়ি দিলে এবং শাঁখ বাজালে অব্যর্থ সুফল পাওয়া যায়।

বিজেপি সাংসদকে সারাগায়ে কাদা মেখে শঙ্খ বাজাতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, এরপরেই তাকে বিভিন্ন গাছ ও ঝোপঝাড় থেকে পাতা ছিঁড়ে নিয়ে কচমচ করে চিবিয়ে খেতে দেখা গিয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ‘শাঁখ বাজালে ফুসফুস শক্তিশালী হয়। আগে মাত্র ১০ সেকেন্ড শাঁখ বাজাতে পারতাম, এখন দুই মিনিট ধরে শঙ্খ ফুঁকতে পারি।’

তবে ভারতে কোভিড-১৯ দূর করতে এমন প্রেসক্রিপশন দেওয়ার তালিকায় তিনিই প্রথম নন। জুলাই মাসের শেষ সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভাবিজি পাঁপড় খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তারপরেই তার কোভিড পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।

গত মার্চ মাসে কোভিড-এর বিরুদ্ধে শারীরিক প্রতিরোধ গড়ে তুলতে ভারতের আসামের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া গোবর ও গোমূত্র সেবনের কথা প্রচার করেন। একই সঙ্গে করোনা সংক্রমণ থেকে সেরে উঠতে যোগাভ্যাসের মহিমা প্রচার করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনা তাড়াতে কাদা মেখে পাতা চিবিয়ে শঙ্খ বাজানোর উপদেশ

আপডেট টাইম : ০১:৫৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০