ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভারতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়ালো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সংক্রমণের সংখ্যাও ২৫ লাখ অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬২ হাজার ২৩৯ জন। মৃত্যু হয়েছে ৯৪৬ জনের। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় ভারতে কোভিডে মৃত্যুর হার তুলনামূলকভাবে কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে কোভিড মৃত্যুহার ৩.৫ শতাংশ। আর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, ভারতে কোভিডে জাতীয় মৃত্যুর হার ১.৯ শতাংশ।

কোভিড সংক্রমণের নিরিখে ভারত বিশ্ব ক্রম তালিকায় তিনে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলের পরেই ভারতের অবস্থান। এই দুই দেশে করোনায় মৃত্যুহার ভারতের থেকে বেশি।

গতকাল শনিবারের হিসাব অনুযায়ী, ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২৫ লাখ ৮৭ হাজার ৮৭২। মৃত্যু হয়েছে ৫০ হাজার ৭৯ জনের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভারতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়ালো

আপডেট টাইম : ০২:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০