ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাষ্ট্র রুশ ভ্যাকসিনের প্রস্তাব ফিরিয়ে দিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
  • ৪০২ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন, রাশিয়ার ভ্যাকসিন তারা ছুঁয়েও দেখবেন না। শুক্রবার মার্কিন সংবাদ সংস্থা সিএনএন দাবি করেছে, রুশ প্রশাসন করোনায় আক্রান্ত আমেরিকানদের দিকে ‘যুগান্তকারী সহযোগিতার’ হাত বাড়িয়ে দিয়েছিল তারা।

কিন্তু বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলে ওয়াশিংটন সেই সাহায্য ফিরিয়ে দিয়েছে। খবর সিএনএন ও আনাদোলুর।

শুধু যুক্তরাষ্ট্রই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু) উল্লেখযোগ্য সম্ভাব্য প্রতিষেধকের তালিকায় রাশিয়ার ‘স্পুটনিক ভি’-কে রাখেনি। তারা জানাচ্ছে, রুশ ভ্যাকসিনটি সম্পর্কে যথেষ্ট তথ্য তাদের হাতে নেই।

রুশ প্রশাসনের এক কর্মকর্তা শুক্রবার ওই মার্কিন সংবাদ সংস্থাকে বলেন, যুক্তরাষ্ট্রের দিক থেকে রাশিয়ার প্রতি সব সময়ই একটা অবিশ্বাস কাজ করে। এই অবিশ্বাস থেকেই আমাদের তৈরি ভ্যাকসিন, পরীক্ষা পদ্ধতি, চিকিৎসা- কিছুই গ্রহণ করবে না আমেরিকা।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনানি জানান, রাশিয়ার নতুন ভ্যাকসিন নিয়ে প্রেসিডেন্টকে ব্রিফ করা হয়েছে। কিন্তু আমেরিকার যে সম্ভাব্য ভ্যাকসিন, তা আরও উচ্চমানের এবং সেটি তৈরিতে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপের পরীক্ষা জোর গতিতে চলছে।

তারা সেই ভ্যাকসিনের অপেক্ষায়ই আছে। মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা অবশ্য বেশ আক্রমণাত্মক সুরে বলেন, আমেরিকার কাছে রুশ ভ্যাকসিন হলো অর্ধেক রান্না করা খাবার। আমেরিকার তা নিয়ে কোনও আগ্রহ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাষ্ট্র রুশ ভ্যাকসিনের প্রস্তাব ফিরিয়ে দিল

আপডেট টাইম : ০৫:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০