ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

স্বাধীনতা দিবসে আত্মনির্ভরতার ডাক দিলেন মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে আত্মনির্ভরতার ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ১৩০ কোটি ভারতীয়কে আত্মনির্ভর হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন মোদি। তার ভাষণের স্লোগান ছিল ‘ভোকাল ফর লোকাল’। খবর এনডিটিভির।

মোদি বলেন, আমি আত্মবিশ্বাসী যে ভারত তার স্বপ্নকে অনুভব করতে পেরেছে। আমরা একবার যখন একটা কিছু করব বলে ঠিক করি, তখন তা পূরণ না করা পর্যন্ত আমরা থামি না। আমার সহ-নাগরিকদের ক্ষমতা, আত্মবিশ্বাস এবং দক্ষতার ওপর আমার পূর্ণ আস্থা আছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, আজ সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে। ভারত উন্নতি করলে তবেই পুরো পৃথিবীর উন্নতি হবে। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তরুণ সম্প্রদায় আমাদের দেশেই আছে। আজকের ভারতীয়রা চিন্তা করতে পারেন এবং নতুন কিছু উদ্ভাবন করতে পারেন। দিল্লির লাল কেল্লা থেকে এ নিয়ে টানা সাতবার প্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন নরেন্দ্র মোদি।

আত্মনির্ভর ভারত গড়ার প্রসঙ্গে মোদি বলেন, আমরা কতদিন আমাদের কাঁচামাল রপ্তানি করব আর প্রস্তুত দ্রব্য আমদানি করব? এই চক্র বন্ধ করার সময় এসে গেছে। ভারতকে এবার সেসব জিনিস তৈরি করতে হবে যা আমরা ব্যবহার করি। শুধু তাই নয়, তার সঙ্গে গোটা বিশ্বে প্রস্তুত দ্রব্য রপ্তানিও করব আমরা।

প্রধানমন্ত্রী বলেন, এফডিআই বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সব রেকর্ড ভেঙে দিয়েছে। এফডিআই-এ ১৮ শতাংশ গ্রোথ হয়েছে। এমনকি এই করোনার মধ্যেও ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে, আমাদের ক্ষমতার ওপর পুরো বিশ্বের আস্থা রয়েছে।

তিনি বলেন, এটা সম্ভব হয়েছে কারণ ভারত তার নীতির বদল ঘটিয়েছে এবং পরিকাঠামোর উন্নতি করেছে। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য এখন ভারতের দিকে তাকিয়ে। কৃষিতে আত্মনির্ভর হওয়ার জন্য কৃষকদের উন্নয়নের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। দারিদ্র্যসীমার নীচে থাকা কৃষকদের উন্নয়নের কথাও বলেছেন তিনি।

মোদি বলেন, এই করোনা পরিস্থিতিতে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ প্রাণ হারিয়েছেন, আমি জানি, ১৩০ কোটি ভারতীয়দের সংকল্পকে পাথেয় করে আমরা এই সঙ্কটকে হারাবোই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

স্বাধীনতা দিবসে আত্মনির্ভরতার ডাক দিলেন মোদি

আপডেট টাইম : ০২:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০