ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ট্রাম্প হঠাৎ হাসপাতালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ হঠাৎ করেই নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে দেখা গেলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। অসুস্থ ছোট ভাই রবার্ট ট্রাম্পকে দেখতে হাসপাতালে গেছেন তিনি।

শুক্রবার ওই হাসপাতালে ঢোকার পথে মাস্ক পরে ছিলেন ট্রাম্প। ভাইয়ের সঙ্গে ৪৫ মিনিট সময় কাটান তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ৭২ বছর বয়সী রবার্ট গুরুতর অসুস্থ। তবে কেন তাকে ভর্তি করা হয়েছে তা স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্টের প্রোপার্টি এম্পায়ারের রিয়েল-এস্টেটে বিনিয়োগের দেখভাল করেন তিনি।

হাসপাতালে ঢোকার পথে প্রেসিডেন্ট বলেছেন, আমি আশা করি সে ভালো আছে। তার কঠিন সময় যাচ্ছে।

ভাই সম্পর্কে তিনি বলেন, আমার চমৎকার একজন ভাই। অনেক দিনের দারুণ সম্পর্ক আমাদের। এখন সে হাসপাতালে। আশা করি সে ঠিক হয়ে যাবে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন রবার্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ট্রাম্প হঠাৎ হাসপাতালে

আপডেট টাইম : ১০:৫২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০