ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনার উৎস জানতে বাদুড় ধরছেন থাই বিজ্ঞানীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ গত সাড়ে আট মাসে পৃথিবীর রূপরেখা অনেকটাই বদলে দিয়েছে করোনা ভাইরাস। মহামারি শুরুর পর থেকেই বিশ্বের অনেক দেশ এই ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে।

অন্য একদল বিজ্ঞানী করোনা ভাইরাসের উত্স খুঁজতে তত্পর। অনেক বিজ্ঞানী মনে করেন, বাদুড় থেকেই মানবদেহে ছড়িয়েছে সার্স-কোভ-টু নামের এই করোনা ভাইরাস।

এই দলে যোগ দিয়েছেন থাইল্যান্ডের বিজ্ঞানীরাও। থাইল্যান্ডের একদল বিজ্ঞানী দেশটির প্রত্যন্ত অঞ্চল থেকে বাদুড় ধরে তার শরীরে করোনা ভাইরাসের মতো কোনো ভাইরাস আছে কি না তা পরীক্ষা করতে শুরু করেছেন।

এখন পর্যন্ত করোনা ভাইরাসের সঠিক উত্স জানা না গেলেও শুরু থেকেই বিজ্ঞানীরা সন্দেহের তির ছিল বাদুড়ের দিকেই। তবে এবার হাতেকলমে প্রমাণ করতে এ উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা।

থাইল্যান্ডের এ দলটির বিজ্ঞানীদের আগে চীনেও এই ধরনের অভিযান চালিয়েছেন আন্তর্জাতিক গবেষণা দলের বিজ্ঞানীরা। চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশের বাদুড়ের আস্তানায় করোনা ভাইরাসের সঙ্গে মিল রয়েছে এমন ভাইরাসের সন্ধান পান বিজ্ঞানীরা।

চীনের মতোই থাইল্যান্ডে ১৯ প্রজাতির বাদুড় রয়েছে থাইল্যান্ডে। যদিও থাইল্যান্ডে এখন পর্যন্ত যত ধরনের প্রজাতির বাদুড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে সেখানে কোনো প্রমাণ মেলেনি। —আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনার উৎস জানতে বাদুড় ধরছেন থাই বিজ্ঞানীরা

আপডেট টাইম : ১০:৪৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০