ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নিউজিল্যান্ডে করোনাভাইরাসের সংক্রমণ আবারও সংখ্যা বাড়ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউজিল্যান্ডে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। সবশেষ একদিনে দেশটির বৃহত্তম নগরী অকল্যান্ডে ১৪ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। খবর বিবিসি।

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণহীন টানা ১০২ দিন পর চলতি সপ্তাহে চারজন আক্রান্তের খোঁজ মিলে। আক্রান্তদের সবাই অকল্যান্ডের বাসিন্দা এবং তারা একই পরিবারের সদস্য।

দ্বিতীয় ধাপের সংক্রমণ যাতে আবার ছড়িয়ে না পড়ে সে জন্য পুরো অকল্যান্ডে বুধবার তিন দিনের লকডাউন আরোপ করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে একজন বিদেশ থেকে আসা, তিনি কোয়ারেন্টাইনে ছিলেন। নতুন আক্রান্তদের নিয়ে নিউজিল্যান্ডে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনারোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে।

করোনার নতুন সংক্রমণ নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, আমরা যে অবস্থায় আছি, সেটার ভয়াবহতাটা আমরা দেখতে পাচ্ছি। জরুরি ভিত্তিতে এই অবস্থার মোকাবিলা করতে হবে। তবে শান্ত থাকতে হবে। পদ্ধতিগত উপায়ে এগোতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে অনেকটাই সফল নিউজিল্যান্ড। দেশটিতে প্রথম সংক্রমণের খবর পাওয়া যায় ফেব্রুয়ারির শেষ দিকে। এখন পর্যন্ত আক্রান্ত শনাক্তের সংখ্যা মাত্র ১ হাজার ২৩৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ জনের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিউজিল্যান্ডে করোনাভাইরাসের সংক্রমণ আবারও সংখ্যা বাড়ছে

আপডেট টাইম : ০৩:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০