ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

পাঁচ বিধিমালা নয়, নির্বাচন হবে একটি আইনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পাঁচটি ভিন্ন ভিন্ন বিধিমালায় নয়, আগামীতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হবে একটি আইনে। আর আইন হবে বাংলায়। এজন্য ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইন, ২০২০’ শিরোনামের একটি আইনের খসড়া তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১০ আগস্ট খসড়া আইনটি কমিশন সভায় উপস্থাপন করা হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ‘এ বিষয়ে খসড়া তৈরি করা হয়েছে এবং তা কমিশন সভায় উপস্থাপন করা হয়েছে। আগামী ২৩ ও ২৪ তারিখে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানে কমিশনের মতামতের ভিত্তিতে এটি তৈরি করে কমিশনের ওয়েবসাইটসহ বিভিন্ন মহলে মতামতের জন্য পাঠানো হবে। এই আইন তৈরির আগে অংশীজনদের মতামত নেয়া হবে।’

জানা যায়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন পরিচালনার আইন বাংলায় করতে গিয়ে এর নির্বাচিত সদস্যদের পদবিও বাংলায় করা হচ্ছে। এজন্য বিদ্যমান আইনে থাকা সিটি করপোরেশনের জায়গায় বাংলা অনুবাদ করে ‘মহানগর’ করা হচ্ছে। পৌরসভাকে ‘নগর ও নগর সভা’ ইউনিয়ন পরিষদকে ‘পল্লী পরিষদ’ ওয়ার্ডকে ‘মহল্লা’ করার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত আইন অনুযায়ী মহানগরের মেয়রকে ‘মহানগর আধিকারিক’; পৌরসভার মেয়রকে ‘পুরাধ্যক্ষ’ বা ‘নগরপিতা’; কাউন্সিলরকে ‘পরিষদ সদস্য’; উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ‘উপজেলা পরিষদের প্রধান’, ‘উপ-প্রধান’ নামে বাংলায় রূপান্তর করার প্রস্তাব করা হয়েছে। আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের ‘ইউনিয়ন পরিষদ প্রধান’ এবং ‘সদস্য’ রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

পাঁচ বিধিমালা নয়, নির্বাচন হবে একটি আইনে

আপডেট টাইম : ০৩:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০