ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আমি রাজনীতিতে নামলে ইমরানকে হারাব: মিয়াঁদাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর ফুঁসেছেন সাবেক পাক তারকা ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

ইমরান খান পাকিস্তানের ক্রিকেটকে একেবারে ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ করলেন তিনি।

শুধু তা-ই নয়, রাজনীতিতে নামলে ইমরান খানকে পরাভূত করার হুঙ্কারও ছেড়েছেন এ সাবেক পাক অধিনায়ক।

বুধবার নিজের ইউটিউব চ্যানেলে মিয়াঁদাদ অভিযোগ করেছেন, ‘এ মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) যারা দায়িত্বে আছেন, তাদের কারও ক্রিকেটের প্রাথমিক ধারণাটুকু নেই। আর ইমরান খানের সুপারিশেই এসব অদক্ষ লোক বোর্ডে স্থান পেয়েছে। বিষয়টি পাকিস্তান ক্রিকেটের জন্য খুবই ক্ষতিকর।

মিয়াঁদাদ বলেন, ব্যক্তিগতভাবে আমি এ বিষয়ে ইমরানের সঙ্গে কথা বলব। পাক ক্রিকেটের পক্ষে ক্ষতিকর এমন কাউকেই আমি ছাড়ব না।

এ বক্তব্যের পরই পাক প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মিয়াঁদাদ।

তিনি বলেন, আমি রাজনীতিতে যোগ দিলে চোখে আঙুল দিয়ে ইমরানের ভুল ধরিয়ে দেব। কারণ আমি কোনো মুখোশ পরে থাকার মানুষ নই।

এর পর ইমরান খানের উদ্দেশে সরাসরি হুঙ্কার দেন মিয়াঁদাদ– ইমরান মনে রেখো, আমি তোমার অধিনায়ক ছিলাম। রাজনীতির মাঠেও তোমাকে হারাতে আমার অসুবিধা হবে না। আমি তোমাকে সবসময় পরিচালনা করেছি। আর এখন তুমি ইশ্বরের ন্যায় আচরণ করছ।

বক্তব্যের শেষে মিয়াঁদাদ বলেন, আমি এ কথা আরও অনেকের কাছে দাবি করে বলেছি যে, ইমরান খানকে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আমি রাজনীতিতে নামলে ইমরানকে হারাব: মিয়াঁদাদ

আপডেট টাইম : ০৩:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০