ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্রাজিল থেকে আমদানি করা মুরগির মাংসে করোনা: চীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
  • ৪৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাজিল থেকে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে আমদানি করা হিমায়িত মুরগির পাখার নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে শহর কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে।

গত জুন থেকে আমদানিকৃত গোশত ও সামুদ্রিক খাবারের নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। তারই অংশ হিসেবে মুরগির পাখা থেকে নমুনা নিয়ে তা পরীক্ষা করে স্থানীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র।-খবর রয়টার্স ও এনডিটিভির

বেইজিংয়ের নতুন মহামারীর সঙ্গে জিংফাদির সামুদ্রিক খাবারের বাজারের সম্পর্ক পাওয়া গেছে।

সম্ভাব্য দূষিত খাদ্যপণ্যের সংস্পর্শে আসাদের খুঁজে বের করে পরীক্ষা করছে শেনজেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। সংক্রমিত ব্যাচের কাছাকাছি থাকা খাদ্যপণ্যেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে সব নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে বেইজিংয়ে ব্রাজিলের দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেনজেনের মহামারী সুরক্ষা ও নিয়ন্ত্রণ কার্যালয় জানায়, আমদানি করা গোশত ও সামুদ্রিক খাবার নিয়ে লোকজনকে আরও সতর্ক হতে হবে। সংক্রমণ ঝুঁকি এড়াতে সচেতনতা বাড়াতে হবে।

বুধবার চীনের এক প্রতিবেদন বলছে, ইকুয়েডর থেকে আনা প্যাকেটজাত চিংড়িতেও করোনা পাওয়া গেছে। এ ছাড়া দূষিত সামুদ্রিক খাবারের বিষয়টিও সামনে চলে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্রাজিল থেকে আমদানি করা মুরগির মাংসে করোনা: চীন

আপডেট টাইম : ০৩:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০