ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

অন্যের টিকেটে রেল ভ্রমণ করলে তিন মাসের জেল-জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ কোন ব্যক্তি ট্রেনে ভ্রমণের নিজ টিকেট, রিটার্ন টিকেট অথবা নির্দিষ্ট মেয়াদী টিকেট কারো নিকট হস্তান্তর বা বিক্রয় করলে তিনি তিন মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন বা অর্থদণ্ড অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবেন। পাশাপশি টিকেটের ক্রেতা অন্যের টিকেট ব্যবহার করলে অথবা ব্যবহার করার চেষ্টা করলে তিনি একবার একক ভ্রমণের সমান অতিরিক্ত ভাড়ার জন্য দণ্ডিত হবেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত রেলওয়ে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ট্রেনে ভ্রমণের জন্য ক্রয়কৃত টিকেট, রিটার্ন টিকেট অথবা নির্দিষ্ট মেয়াদী টিকেট হস্তান্তরযোগ্য নয় এবং এটি কেবল মাত্র যে ব্যক্তি বা যাত্রীর ভ্রমণের জন্য প্রদান করা হবে সেই ব্যক্তি এবং উহাতে সুনির্দিষ্টভাবে যে সকল স্থানে বা মধ্যে ভ্রমণের অনুমতি প্রদান করা হবে সেই স্থানসমূহের মধ্যে প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন বা মোবাইল অ্যাপ থেকে নিজে টিকেট কেটে রেলভ্রমণ করতে বলা হচ্ছে এবং অন্যের নামে ক্রয়কৃত টিকেটে রেলভ্রমণ হতে বিরত থাকতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম জানান, ট্রেনের টিকেট কালোবাজারি দূর করতেই এ সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। একজন যদি তার আপন ভাইয়ের জন্যও টিকেট কাটে তাহলেও তার ভাইয়ের জতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করতে হবে। তার বয়স যদি ১৮ বছরের কম হয় তাহলে যে টিকেট কাটবে তার জতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করতে পারবে। তবে যে ভ্রমণ করবে তার মোবাইল নম্বর দিতে হবে। এছাড়া একজনের পরিচয়পত্রের নম্বর দিয়ে সর্বোচ্চ ৪টা টিকেট ক্রয় করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

অন্যের টিকেটে রেল ভ্রমণ করলে তিন মাসের জেল-জরিমানা

আপডেট টাইম : ০৩:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০