ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন

৭০ বছর বয়সে স্কুলছাত্রীকে ধর্ষণ করল ভণ্ড ফকির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ের পরে স্বামীর সংসারে সুখে রাখার তাবিজ ও ঝাঁড়-ফুঁক দেওয়ার নাম করে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শঙ্কর দেবনাথকে (৭০) নামে এক ভণ্ড ফকিরকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১টার দিকে নগরীর বাজার রোডে সাগর গলিতে ওই ফকিরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গতকাল বিকেলে নিশ্চিত করেছে কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম। তিনি জানান, আটক ভণ্ড ফকির শঙ্কর দেবনাথ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি নুরুল ইসলাম। নির্যাতনের শিকার কেরনীগঞ্চের একটি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ছাত্রী।

পুলিশ ও ওই স্কুলছাত্রীর মা জানায়, নগরীর বাজার রোড সাগর গলি এলাকার বাসিন্দা শঙ্কর দেবনাথ দীর্ঘদিন ধরে শিশু-কিশোর-কিশোরীদের বিভিন্ন রোগের ঝাঁড়-ফুঁক দিয়ে আসছিলেন। শঙ্কর নির্যাতনের শিকার ওই স্কুল ছাত্রীর সম্পর্কে নানা (মায়ের মামা) হওয়ার সুবাদে গত বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ থেকে জন্ডিসের চিকিৎসা নিতে বরিশালে আসেন।

বৃহস্পতিবার অসুস্থ মেয়েকে নিয়ে বরিশালের তার বাসায় উঠেন। শনিবার রাত ১০টার পরে ওই স্কুলছাত্রীর শরীরে জটিল রোগ বাসা বেধেছে, স্বামী সংসারে সুখে থাকবে না বলে তার মাকে জানায় শঙ্কর দেবনাথ।

ওই রাতে শরীরের রোগ এবং বিয়ের পরে সংসারে সুখি হতে হলে তাকে নাওন (গোসল) কথা বলে শঙ্করের কক্ষে রাখেন। ছাত্রীর মা পাশের কক্ষে শুয়েছিলেন। আত্মীয় এবং লোকটি বয়স্ক হওয়ার কারণে ওই ছাত্রীর মা তেমন কিছু সন্দেহও করেনি। ওই কক্ষ থেকে বের হয়ে স্কুলছাত্রী তার মাকে জানায় যে, তাকে কক্ষে আটকে ঝাঁড়-ফুকের নামে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ভণ্ড ফকির শঙ্কর দেবনাথকে আটক করা হয়েছে।

কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার স্কুলছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই ভণ্ড ফকিরকে আটক করা হয়েছে। আটককে পরে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদে শঙ্কর দেবনাথ স্কুলছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

৭০ বছর বয়সে স্কুলছাত্রীকে ধর্ষণ করল ভণ্ড ফকির

আপডেট টাইম : ০৯:৩৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০