ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৫০০ মিলিয়ন করোনা ভ্যাকসিন উৎপাদন করবে রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কোভিড-১৯ ভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনের ঘোষণার পর রাশিয়া জানিয়েছে তারা ৫০০ মিলিয়ন ভ্যাকসিন উৎপাদন করতে চায়।এই ভ্যাকসিন তারা বিশ্বব্যাপী সরবরাহ করবে।খবর ইকোনমিক টাইমসের।

রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানান, বুধবার থেকে করোনার টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হচ্ছে। আর বাণিজ্যিকভিত্তিক উৎপাদন শুরু হবে সেপ্টেম্বর থেকে।

তিনি জানান, বিশ্বব্যাপী এই ভ্যাকসিন ছড়িয়ে দিতে চায় রাশিয়া। ২০ দেশ থেকে ইতিমধ্যে ১০০ কোটি ডোজের ক্রয়াদেশ পেয়েছেন তারা।

তিনি জানান, বিদেশি অংশীদারদের সঙ্গে নিয়ে ৫০০ মিলিয়ন ভ্যাকসিন উৎপাদন করতে চায় রাশিয়া। ভারত ছাড়াও দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সৌদি আরব, তুরস্ক এবং কিউবায় ‘স্পুটনিক ভি’ উৎপাদন হবে।

রাশিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করছে গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। ভ্যাকসিনটির নাম দেয়া হয়েছে স্পুটনিক ভি কোভিড-১৯ ভ্যাকসিন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ভ্যাকসিন উদ্ভাবনের ঘোষণা দেন। তিনি জানান, তার মেয়ে এই ভ্যাকসিন গ্রহণ করেছেন, তিনি ভালো আছেন।

রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ, অন্তত ৬০ শতাংশ নাগরিকের শরীরে করোনা টিকা দিতে হবে।

প্রাথমিকভাবে যারা করোনার বিরুদ্ধে সামনের সারি থেকে লড়াই করছেন, তাদের প্রথমে এই ভ্যাকসিন দেয়া হবে বলে জানা যাচ্ছে। এদিকে রাশিয়ার এই করোনা ভ্যাকসিন এখনও মানব ট্রায়ালের সব ধাপ উত্তীর্ণ হয়নি বলে অভিযোগ করেছেন পশ্চিমা বিশেষজ্ঞদের অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৫০০ মিলিয়ন করোনা ভ্যাকসিন উৎপাদন করবে রাশিয়া

আপডেট টাইম : ০২:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০