ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ক্রেডিট কার্ড ব্যবহারে সাবধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫
  • ৫১৩ বার

আপনি যদি ভেবে থাকেন ক্রেডিট কার্ডের সংখ্যা কমালেই আপনি নিরাপদ, তাহলে আপনি ভুল ভাবছেন৷ বরং কার্ডের সুরক্ষার দিকে বেশি নজর দিলে শেষপর্যন্ত লাভবান আপনিই। আপনার কাছে হয়তোবা চার-পাঁচটি ক্রেডিট কার্ড রয়েছে তাই আপনি এই উত্‍সবের মৌসুমে একটু বেশি চিন্তিত৷ চিন্তিত এই কারণে, যে বেহিসেবি খরচ হয়ে পড়ার সম্ভাবনা৷ তাই আপনি আগে ভাগেই মনস্থির করে নিয়েছেন অন্তত কয়েকটা কার্ড এবার ফেরত দেবেন৷ কিন্তু আপনি যদি কার্ড ব্যবহারের কায়দা আর সেটা সুরক্ষার বন্দোবস্ত ঠিকঠাক করেন তাহলে চিন্তার কোনও কারণই নেই৷ এ ক্ষেত্রে কী করা উচিত সেটা জেনে নিন৷ টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়। প্রতারক থেকে সাবধান : যখন কার্ড ব্যবহার করবেন, তখন লক্ষ্য রাখুন আপনার ঘাড়ের উপর দিয়ে কেউ আপনার কার্ড নম্বর মুখস্থ করার চেষ্টা করছে কিনা অথবা মোবাইল ফোনে আপনার কার্ডের ছবি তোলার চেষ্টা করছে কিনা৷ এর বাইরেও প্রতারকেরা কার্ডের ডেটা নকল করার নতুন-নতুন উপায় বাহির করেছে৷ কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপে যে তথ্য থাকে সেই তথ্য তারা হাতিয়ে নিয়ে তৈরি করে ফেলে নতুন কার্ড৷ যখন অনলাইনে আপনি কিছু কেনাকাটা করবেন তখন নিশ্চিত হয়ে নিন যে আপনার কম্পিউটার ভাইরাস কিংবা ম্যালওয়্যার আক্রান্ত কিনা৷ ই-রিটেলারের সিকিউরিটি সার্টিফিকেট দেখে নিন৷ আর যদি সেটা দেখতে না পান, তাহলে পোর্টালকে মেল করে জেনে নিন৷ কার্ডের অপব্যবহার বন্ধকরুন : আপনার দিক থেকে অথবা অন্য দের কাছ থেকে আপনার কার্ডের ডেটা যাতে হস্তান্তরিত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন৷ একটু অসতর্ক হলেই ডেটা অন্যের হাতে চলে যাবে৷ অনেক পরে আপনি মেল কিংবা এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন আপনার কার্ড ব্যবহার করে এমন কিছু কেনা হয়েছে যা আপনি কেনেননি৷ এরকম যদি ঘটে তাহলে প্রথমেই জানিয়ে রাখুন আপনার ব্যাংককে৷ কার্ড ব্লক করে দিন যাতে আর কোনও অপব্যবহার কার্ডের না হয়৷ সাধারণত ব্যাংক ২৪ ঘণ্টা ‘জিরো লায়াবিলিটি’ বহন করে যে কোনও ট্র্যানজ্যাকশনের৷ এমন যে কোনও ধরনের ফ্রড কেসে আপনি প্রথমেই চেয়ে নেবেন চার্জ স্লিপের কপি৷ সেই কপিতে যদি আপনার সই না মেলে তাহলেই আপনার ব্যাংকের সঙ্গে কথাবার্তা বলতে অনেক সুবিধে হবে৷ এই কারণেই অনেকে কার্ডের পিছনে নিজের সই রাখতে চান না৷ এর বাইরে আরও এক সুরক্ষার পদ্ধতি হল কার্ডের সিভিভি নম্বর মুখস্থ করে রাখা৷ নিজের দায়িত্ব কতটুকু : নিয়মিত ট্র্যানজ্যাকশনের সমস্ত তথ্য যাচাই করুন৷ যদি তাতে কোনও গলদ নজরে পড়ে তত্‍ক্ষণাত্‍ খবর দিন সংশ্লিষ্ট সংস্থায়৷ এটিএম স্লিপ সব সময় ছিঁড়ে ফেলবেন৷ পুরনো গ্যাজেট বদল করলে তার সমস্ত মেমরি এবং যাবতীয় ডেটা মুছে ফেলবেন৷ ডিজিটাল স্যাভি হয়ে উঠতে হবে আপনাকে৷ অনলাইনে কেনা-কাটার সময় ভার্চুয়াল কি-বোর্ডে পাসওয়ার্ড টাইপ করবেন৷ মাঝে মধ্যেই পাসওয়ার্ডে পরিবর্তন আনুন৷ এবং ভিন্ন ভিন্ন ওয়েব সাইটে গেলে এই আলাদা-আলাদা পাসওয়ার্ড ব্যবহার করলে ভালো৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ক্রেডিট কার্ড ব্যবহারে সাবধান

আপডেট টাইম : ১০:৫২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫