ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ পার হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ব্রাজিলে প্রথম তিন মাসে করোনাভাইরাসে আক্রান্ত ৫০ হাজার মানুষ মারা যায়। এরপর মাত্র ৫০ দিনেই এই ভাইরাস কেড়ে নিয়েছে আরও ৫০ হাজার মানুষের প্রাণ।এদিকে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন প্রায় সাড়ে ১৬ হাজার মানুষ।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা এখন এক লাখ ৪৭৭। আর করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ১২ হাজার ৪১২। তবে অনেকেরই ধারণা, দেশটিতে পর্যাপ্তসংখ্যক মানুষকে করোনা পরীক্ষার আওতায় আনা হয়নি। ফলে আরও দেশটিতে আরও অনেক বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।করোনাভাইরাসের এমন তাণ্ডবের মধ্যেও অনেক দোকান ও রেস্তোরাঁই নিজেদের কার্যক্রম শুরু হয়ে দিয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন। তবে শুরু থেকেই তিনি করোনাভাইরাস নিয়ে খুব একট বিচলিত ভাব দেখাননি।বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে প্রাদেশিক সরকারগুলো যেসব পদক্ষেপ নিতে চেয়েছে, বলসোনারোর কেন্দ্র সরকারের বাধার মুখে সেগুলোও বাস্তবায়ন করা যায়নি। আর কেন্দ্র সরকারের সমন্বিত পদক্ষেপের অভাবের কথা তো বলাই বাহুল্য। এখন প্রায় পাঁচ মাস পেরিয়ে এসে প্রদেশগুলোও অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর উদ্যোগ নিচ্ছে। তাতে করে এই ভাইরাস আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে

আপডেট টাইম : ০৯:৫৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০