ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

শেখ ফজিলাতুন্নেছার জন্মদিনে দেয়া হবে সেলাই মেশিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে ৩ হাজার ২০০ সেলাই মেশিন, ১ হাজার ৩০০ দুস্থ নারীকে ২৬ লাখ টাকা এবং গোপালগঞ্জের ১০০ মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

করোনা কারণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী ডিজিটাল পদ্ধতিতে উদযাপন করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে এবারই প্রথম ৩ হাজার ২০০ সেলাই মেশিন, ১৩০০ দুস্থ নারীকে ২৬ লাখ টাকা এবং গোপালগঞ্জের ১০০ মেধাবী শিক্ষার্থীকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকেই ল্যাপটপ দেয়া হবে।

তিনি আরো জানান, ডিজিটাল পদ্ধতিতে জন্মদিন উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশু একাডেমি ও গোপালগঞ্জ থেকে অংশ নেবেন অন্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

শেখ ফজিলাতুন্নেছার জন্মদিনে দেয়া হবে সেলাই মেশিন

আপডেট টাইম : ০২:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০