ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ হাজার মৃত্যু, শনাক্ত পৌনে তিন লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে থামছেই না করোনার তাণ্ডব। যাতে নতুন করে প্রায় ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ ভাইরাসটির শিকার হয়েছেন আরও প্রায় পৌনে ৩ লাখ মানুষ। যাদের অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো ও পেরুর মতো দেশগুলোর।  

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন বিশ্বের ৬ হাজার ৮৩৮ জন মানুষ। এতে করে মৃতের সংখ্যা ৭ লাখ ১০ হাজার ২৮৭ জনে ঠেকেছে। একই সময়ে ২ লাখ ৭১ হাজার ৪০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার ৪৭৮ জনে দাঁড়িয়েছে।

তবে, আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায়ও ২ লাখ ৪০ হাজার ভুক্তভোগী সুস্থ হয়েছেন। এতে করে মোট বেঁচে ফেরার সংখ্যা ১ কোটি ২১ লাখ ৫৬ হাজারে দাঁড়িয়েছে।

এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

করোনায় ভুক্তভোগীদের মধ্যে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৭৩ হাজার। না ফেরার দেশে ১ লাখ ৬১ হাজার ৬০১ জন মানুষ।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২৮ লাখ ৬২ হাজার ৭৬১ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ৯৭ হাজার ৪১৮ জনে ঠেকেছে।

সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই সাড়ে ৫৬ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৬৩ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি ঘটেছে ৪০ হাজার ৭৩৯ জনের।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৮ লাখ ৬৭  হাজার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৪ হাজার ৪৯০ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৫ লাখ ৩০ হাজারের কাছাকাছি। আর মৃত্যু হয়েছে ৯ হাজার ২৯৮ জনের।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৪ লাখ ৫৬ হাজারের বেশি। প্রাণ গেছে ৪৯ হাজার ৬৯৮ জন মানুষের।

লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতে আক্রান্ত ৪ লাখ ৪৮ হাজার। যেখানে মৃতের সংখ্যা ২০ হাজার ২২৮ জন।

চিলিতে সংক্রমণ ৩ লাখ ৬৫ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে ৯ হাজার ৭৯২ জনের প্রাণ কেড়েছে করোনা।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত বেড়ে ৩ লাখ ৫৩ হাজারে দাঁড়িয়েছে। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৪৯৯ জনের।

কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৬২৪ জনের।

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৩ লাখ ১৭ হাজার। প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ৮০২ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ৭ হাজার। যেখানে মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৩৬৪ জনের।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৮৩ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২০ জন।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৮১ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪ জনের।

ইতালিতে করোনার ভুক্তভোগী ২ লাখ ৪৯ হাজার। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৫ হাজার ১৮১ জন।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩ হাজার ২৬৭ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন ভুক্তভোগী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ হাজার মৃত্যু, শনাক্ত পৌনে তিন লাখ

আপডেট টাইম : ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০