ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইমরানের সাবেক স্ত্রী বললেন- আমার তো দিল্লিও চাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের নতুন মানচিত্র নিয়ে তীব্র কটাক্ষ করলেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী। গত মঙ্গলবার নতুন একটি রাজনৈতিক মানচিত্র আনুষ্ঠানিকভাবে ইমরান খান প্রকাশ করে। তাতে জম্মু-কাশ্মীর, লাদাখের পাশাপাশি গুজরাটের জুনাগঢ়কেও পাকিস্তানের নতুন রাজনৈতিক ম্যাপে অন্তর্ভুক্ত করা হয়।

টেলিভিশন সঞ্চালিকা রেহম খান  বিদ্রূপের সুরে বলেছেন, আরে পাকিস্তান কেবল কাশ্মীরেই থেমে গেল কেন! … আমি তো এর সঙ্গে দিল্লিও চেয়েছিলাম। ইমরান খান দাবি করেন, পাকিস্তানের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে নতুন ম্যাপে। তা মাথায় রেখেই এই কটাক্ষ করেছেন রেহম।

প্রসঙ্গত, ২০১৫ সালে ইমরান খানের সঙ্গে বিয়ে হয়েছিল সাংবাদিক রেহম খানের। কিন্তু, বছর না ঘুরতেই বিচ্ছেদের ঘণ্টা বাজে। ওই বছরের ৩০ অক্টোবর রেহমের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন স্বয়ং ইমরান খান।

বিচ্ছেদের কারণ হিসেবে রেহম পরে জানান, মানুষ হিসেবে ইমরান আর তিনি দু’জন সম্পূর্ণ ভিন্ন মেরুর। তিনি কথা বলতে ভালোবাসেন, গল্প করতে ভালোবাসেন আর ইমরান সম্পূর্ণ উল্টো।

বিছানায় ইমরান খানের সঙ্গে একান্ত মুহূর্তেও কোনো সিনেমা নিয়ে কথা বলা যেত না, পর্দার রং নিয়েও কথা বলা যেত না। শুধু রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা যেত। ইমরানের পরিবার সবসময় চেয়েছে, তিনি শুধু রান্না আর ঘর-সংসার নিয়েই থাকুন। বাইরে গিয়ে তার কাজ করাও পছন্দ ছিল না খান পরিবারের। পেশওয়ারের পথশিশুদের নিয়ে কাজ করাও তাদের পছন্দ ছিল না।

গত মঙ্গলবার বিতর্কিত মানচিত্রের আনুষ্ঠানিক প্রকাশ করে ইমরান খান বলেন, আমরা পাকিস্তানের নতুন ম্যাপ বিশ্বের সামনে এনেছি। পাকিস্তানের মন্ত্রীসভা ছাড়াও বিরোধী দল এমনকি কাশ্মীরি নেতৃত্বেরও এতে সমর্থন রয়েছে। নতুন মানচিত্র পাকিস্তানের মানুষের আশা ও বিশ্বাসকে সমর্থন করে।

নতুন এই মানচিত্রকে পাকিস্তানের সরকারি মানচিত্র হিসেবে উল্লেখ করে ইমরান খান বলেন, কাশ্মীর ও পাকিস্তানের মানুষের অসম্পূর্ণ ইচ্ছা সম্পূর্ণ করবে এই মানচিত্র। কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে ভারত গত বছরের ৫ আগস্ট যে অবৈধ পদক্ষেপ নিয়েছে, পাকিস্তানের নতুন মানচিত্র তা বাতিল করে দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইমরানের সাবেক স্ত্রী বললেন- আমার তো দিল্লিও চাই

আপডেট টাইম : ১১:০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০