ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

এমপি রমেশ চন্দ্র সেন করোনায় আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে (সাড়ে ১০টায়) এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার। এছাড়াও একই দিনে জেলায় নতুন করে আরও আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৭ জন ও সর্বমোট মৃত্যু হয়েছে আট জনের।

সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার জানান, গত ৩ আগস্ট করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে এমপি রমেশ চন্দ্র সেনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়াও সেদিন জেলা থেকে আরও ৬৬ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। বুধবার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে নয় জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। এদের মধ্যে সদর উপজেলার দুই জন, পীরগঞ্জ উপজেলার এক জন ও রাণীশংকৈল উপজেলায় ছয় জন।

সিভিল সার্জন জানান, এমি রমেশ চন্দ্র সেন সুস্থ রয়েছেন, তার শরীরে এখন করোনার কোনো উপসর্গ নেই। তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের অন্যান্য সদস্যরা সকলেই সুস্থ রয়েছেন।

পূর্বের রিপোর্টসহ এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাড়ালো ৪৩৭ জন, যাদের মধ্যে চিকিৎসা নিয়ে ২৭২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু হয়েছে আট জনের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

এমপি রমেশ চন্দ্র সেন করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৯:২৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০