ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চীনে আরো ২৭ করোনা রোগী শনাক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি শুরুর পর চীনে দুইবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শূন্যে নেমেছিল। তবে আবার নতুন করে আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনে বুধবার নতুন করে আরও ২৭ জন করোনা রোগী শনাক্ত করার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। নতুন শনাক্তদের মধ্যে বেইজিংয়ে ২০ জন, যেখানে মহামারি নিয়ন্ত্রণে ব্যাপক হারে পরীক্ষা চালানো হয়েছে।

এদিকে বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ৪৩২ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৪ হাজার ৩২৪ জন। সুস্থ হয়েছেন এক কোটি ১৯ লাখ ১৪ হাজার ৭৮৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৩০৪ জন। মারা গেছেন ৬২৯১ জন। একই সময়ে সুস্থ হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ।

চীনের উহানে করোনা সংক্রমণ সৃষ্টি হলেও এখন অদৃশ্য এই ভাইরাসটির বেশি প্রকোপ আমেরিকা ও দক্ষিণ এশিয়ায়। ইউরোপের কিছু দেশেও ফের ভাইরাসটির সংক্রমণ বেড়েছে। নতুন করে আক্রান্তের রেকর্ড হয়েছে চীন-জাপানেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, অনেকে দেশে করোনার সংক্রমণের মাত্রা মারাত্মক ঊর্ধ্বমুখী। তাই করোনা প্রতিরোধের পদক্ষেপ দ্বিগুণ করতে হবে।

করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৪৯ লাখ ১৮ হাজার ৪২০ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ২৯০ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৪ লাখ ৮১ হাজার ৬৮০ জন।

করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২৮ লাখ ৮ হাজার ৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৯৬ হাজার ৯৬ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৭০ হাজার ৭৬৭ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৯ লাখ ৬ হাজার ৬১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৮২০ জনের এবং সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৬৬০ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬১ হাজার ৪২৩ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৫১ জনের। পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২১ হাজার ৩১৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৮ হাজার ৮৮৪ জন।

এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২৩৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৩৯ হাজার ৮৬০ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চীনে আরো ২৭ করোনা রোগী শনাক্ত

আপডেট টাইম : ০২:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০