ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আশাবাদ জাপানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ইপিজেডে জাপানি বিনিয়োগকারীদের সার্বিক সহযোগিতা দেয়ার জন্য বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষকে (বেপজা) ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বেপজার ভূমিকার প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাপান ও বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব উন্নয়নের লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করবে যা ইপিজেডে এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও জাপানি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে।

সম্প্রতি ঢাকায় বেপজা কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম বীর প্রতীক, এসপিপি, এনডিসি, পিএসসি জাপানের রাষ্ট্রদূতকে তার অফিসে স্বাগত জানিয়ে বলেন, বেপজা সর্বদা জাপানি বিনিয়োগকারীদের সহজে ব্যবসা পরিচালনা সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থাকে।

বাংলাদেশে জাপান দূতাবাসের অর্থনৈতিক মিশনের সেকেন্ড সেক্রেটারি হিগুচি মাসাতোসি ও বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান, সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আশাবাদ জাপানের

আপডেট টাইম : ১১:৩০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০