ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা স্বরাষ্ট্রমন্ত্রী কামালের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অমিত শাহ করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় গভীর উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। অমিত শাহকে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেছেন। গতকাল মঙ্গলবার নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই চ্যালেঞ্জিং সময়ে আপনার জন্য আমাদের শুভকামনা ও দোয়া রয়েছে। করোনা মহামারি মোকাবিলায় ঢাকার প্রতি নয়াদিল্লির সহযোগিতার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসী যে, দ্রুতই সবাই মিলে জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য এই বিপদকে পরাজিত করতে সক্ষম হব। ভারতে কোভিড-১৯ মোকাবিলায় অমিত শাহের দক্ষ পরিচালনার প্রশংসা করেন আসাদুজ্জামান খান কামাল।

উল্লেখ্য, কয়েক দিন আগে এক টুইট বার্তায় অমিত শাহ বলেন, করোনার প্রাথমিক কিছু উপসর্গ থাকায় আমি পরীক্ষা করাই। তাতে করোনা পজিটিভ এসেছে। আমি সুস্থ আছি। চিকিত্সকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। বিগত কয়েক দিন যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের আইসোলেশনে থাকারও আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা স্বরাষ্ট্রমন্ত্রী কামালের

আপডেট টাইম : ০৮:২১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০