ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

শনিবার থেকে লবণযুক্ত চামড়া কিনবে ট্যানারি মালিকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ কোরবানির পশুর লবণযুক্ত চামড়া আগামী শনিবার থেকে কিনবেন ট্যানারি মালিকরা। সরকার নির্ধারিত দামে আড়তদার ও ডিলারদের কাছ থেকে এ চামড়া সংগ্রহ করা হবে।

মঙ্গলবার ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকার নির্ধারিত দামে আগামী শনিবার থেকে ট্যানারির মালিকরা লবণযুক্ত চামড়া সংগ্রহ শুরু করবেন।

সাখাওয়াত উল্লাহ বলেন, আড়তদাররা জানে কোন চামড়ার কত দাম। শুধু মৌসুমী ব্যবসায়ীদের জন্য কোরবানির ঈদের আগে চামড়ার দাম নির্ধারণ করা হয়। কিন্তু তারা বিষয়টি বুঝতে চান না। কত দাম দিয়ে কিনবে তাও জানেন না। কখন আড়তে আনবে তাও অনেকে জানেন না। এ কারণে বাজারে অসংগতি সৃষ্টি হয়।

তিনি আরো বলেন, অনেকে চামড়া সংগ্রহ করে পরের দিন আড়তে বিক্রি করতে আসেন। ওই চামড়া তো নষ্ট হয়ে যায়। এভাবে প্রতি বছরই মৌসুমি ব্যবসায়ীদের অভিজ্ঞতার অভাবে হাজার হাজার পশুর চামড়া নষ্ট হচ্ছে।

জানা গেছে, করোনা মহামারিসহ নানা কারণে এবার পশু জবাই ২৫ থেকে ৩০ শতাংশ কম হয়েছে। তাই ৭০ থেকে ৭৫ লাখ গরু, ছাগল, ভেড়া ও মহিষের চামড়া সংগ্রহ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। আগামী এক দেড় মাসে আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে এসব লবণযুক্ত চামড়া কেনা হবে।

প্রতি বছর কোরবানির ঈদের সময় নিজস্ব উদ্যোগ ও মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে আড়তদার ও ডিলাররা কাঁচা চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে তা সংরক্ষণ করা হয়। পরে আড়তদারদের কাছ থেকে সুবিধা অনুযায়ী ট্যানারি মালিকরা চামড়া সংগ্রহ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

শনিবার থেকে লবণযুক্ত চামড়া কিনবে ট্যানারি মালিকরা

আপডেট টাইম : ০৪:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০