ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

রাজধানীতে ঝুম বৃষ্টিতে স্বস্তি নেমে এলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলার ঋতুতে এখন বর্ষাকাল চলছে। শ্রাবণজুড়ে বৃষ্টিও হয়েছে অসংখ্যবার। কিন্তু ভ্যাপসা গরমে গত দু’দিন অস্বস্তিতে ছিল রাজধানীবাসী। মঙ্গলবার সকাল ১১টায় ঝুম বৃষ্টিতে খানিকটা স্বস্তি পেল ঢাকাবাসী। এতে তাপপ্রবাহ কমেছে অনেকখানি।

বর্ষণের ফলে অফিস-আদালতগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হলেও গত ক’দিনের গরম বিবেচনায় স্বস্তির বৃষ্টি বলছেন নগরবাসী।

রাজধানীর কচুক্ষেত বারিধারা, কুড়িল, বাড্ডা, গুলশান, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের খবর দেন এসব এলাকায় থাকা এর প্রতিবেদকরা। তুমুল বৃষ্টিপাতের কারণে আলোর স্বল্পতায় হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায় যানবাহনকে। অনেক এলাকায় সড়কে জমেছে পানি।

এর আগে সোমবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুই-তিন দিনের মধ্যে দেশের বেশকিছু অঞ্চলে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেসঙ্গে দেশের কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

রাজধানীতে ঝুম বৃষ্টিতে স্বস্তি নেমে এলো

আপডেট টাইম : ০২:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০