ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনায় ইরানে মৃত্যু সরকারি হিসাবের ৩ গুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা সংক্রমণে মৃতের সংখ্যা গোপন করেছে ইরান। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইরান সরকার যা দাবি করছে প্রকৃতপক্ষে মৃতের সংখ্যা তার তিনগুণ বেশি।

সরকারি হিসাবে ইরানে ২০ জুলাই পর্যন্ত কোভিড-১৯ উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় ৪২ হাজার মানুষ। অথচ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ওই সময় পর্যন্ত মাত্র ১৪ হাজার ৪০৫ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে।

একই সময়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ২৪ জন। কিন্তু তেহরানের প্রকাশ করা তথ্যে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭৮ হাজার ৮২৭ বলা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ।

চীনের পর যে কয়টি দেশ শুরু থেকেই করোনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে তার মধ্যে ইরান অন্যতম। গত কয়েক সপ্তাহে ইরানে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।

বিভিন্ন তালিকা ও নথি অনুযায়ী, ইরানে কোভিড-১৯ এ প্রথম মৃত্যু রেকর্ড করা হয়েছিল গত ২২ জানুয়ারি। কিন্তু ইরান তাদের প্রথম রোগী শনাক্তের কথা প্রকাশের এক মাসের আগের ঘটনা এটি।

এদিকে, দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই আক্রান্ত ও মৃত্যুর সরকারি হিসাব নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিলেন বেশ কয়েকজন পর্যবেক্ষক। তারা বলছেন, ইরানের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে যেসব তথ্য পাওয়া গেছে তার মধ্যে মিল না থাকার কারণেই এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনায় ইরানে মৃত্যু সরকারি হিসাবের ৩ গুণ

আপডেট টাইম : ০২:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০