ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্বজুড়ে করোনায় ২৪ ঘণ্টায় ৫ হাজার মৃত্যু, আড়াই লাখ শনাক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে করোনার অব্যাহত তাণ্ডবে গত ২৪ ঘণ্টায়ও ৫ হাজারের অধিক মানুষের প্রাণহানি ঘটেছে। একই সময়ে প্রায় আড়াই লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। যাদের অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, পেরু ও চিলির মতো দেশগুলোর।  

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে করোনায় প্রাণ ঝরেছে বিশ্বের ৫ হাজার ৩৯১ জন মানুষের। এতে করে মৃতের সংখ্যা ৬ লাখ ৮৭ হাজার ৮১২ জনে ঠেকেছে। একই সময়ে ২ লাখ ৪৭ হাজার ৪৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৮০ লাখে দাঁড়িয়েছে।

তবে, আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায়ও ১ লাখ ৬৪ হাজারের বেশি ভুক্তভোগী সুস্থ হয়েছেন। এতে করে মোট বেঁচে ফেরার সংখ্যা ১ কোটি ১৩ লাখ ১৯ হাজার ৫৬০ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

করোনায় ভুক্তভোগীদের মধ্যে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ৬৪ হাজারের বেশি। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ৫৭ হাজার ৮৯৮ জন মানুষ।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২৭ লাখ ৮ হাজার ৮৭৬ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ৯৩ হাজার ৬১৬ জনে ঠেকেছে।

সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই ৫৪ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫২ হাজারে ঠেকেছে। প্রাণহানি ঘটেছে ৩৭ হাজার ৪০৩ জনের।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৮ লাখ ৪৫ হাজার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৪ হাজার ৫৮ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৫ লাখ ৩ হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ৮ হাজার ১৫৩ জনের।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৪ লাখ ২৪ হাজারের অধিক। প্রাণ গেছে ৪৬ হাজার ৬৮৮ জন মানুষের।

লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতে আক্রান্ত ৪ লাখ ২৪ হাজারের বেশি। যেখানে মৃতের সংখ্যা ১৯ হাজার ২১৭ জন।

চিলিতে সংক্রমণ ৩ লাখ ৫৭ হাজারের অধিক। এর মধ্যে ৯ হাজার ৫৩৩ জনের প্রাণ কেড়েছে করোনা।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত বেড়ে ৩ লাখ ৩৫ হাজার ৬০২ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৪৪৫ জনের।

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৩ লাখ ৬ হাজার। প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৯৮২ জনের।

কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৩ লাখ ৬ হাজার রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৩০ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ৪ হাজার। যেখানে মৃত্যু হয়েছে ৪৬ হাজার ১৯৩ জনের।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৫১ জনের।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৭৭ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮৮৭ জন।

ইতালিতে করোনার ভুক্তভোগী ২ লাখ ৪৮ হাজার। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৫ হাজার ১৪৬ জন।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩ হাজার ১৩২জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জন ভুক্তভোগী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্বজুড়ে করোনায় ২৪ ঘণ্টায় ৫ হাজার মৃত্যু, আড়াই লাখ শনাক্ত

আপডেট টাইম : ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০